কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

২৩ বছরের অপেক্ষা নারীর, কারাগার থেকে ফিরেই বিয়ে করলেন ফিলিস্তিনি

২৩ বছর আটক থাকার পর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আকরাম আবু বকর। ছবি : সংগৃহীত
২৩ বছর আটক থাকার পর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আকরাম আবু বকর। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ফলে দখলদার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি। তাদের মধ্যেই অন্যতম ছিলেন আকরাম আবু বকর, যাকে ৩টি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল ইসরায়েল।

দীর্ঘ কারাবাস শেষে মুক্তি পেয়ে তিনি পৌঁছান মিসরের রাজধানী কায়রোতে। আর সেখানেই ঘটে এক আবেগমাখা পুনর্মিলনের ঘটনা—২৩ বছর আগে যাকে তালাক দিয়েছিলেন, সেই নারীকে আবার বিয়ে করলেন তিনি।

এই গল্প শুধু ব্যক্তিগত ভালোবাসার নয়, এটি অবিচল বিশ্বাস ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ২৩ বছর আগে আবু বকর স্বেচ্ছায় স্ত্রীকে তালাক দিয়েছিলেন, কারণ তিনি চাননি তার স্ত্রী সারা জীবন একজন বন্দির স্ত্রী হিসেবে কষ্টে কাটান। কিন্তু সেই নারী তার তালাক মেনে নেননি। তিনি বিশ্বাস করেছিলেন একদিন তার স্বামী ফিরে আসবেন।

২৩ বছরের প্রতীক্ষা, চোখের জলে ভেজা প্রার্থনা আর অটুট ভালোবাসার পথ পেরিয়ে অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। আকরাম আবু বকর কারামুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কায়রোতে এসে আবারও বিয়ে করলেন তার বিশ্বস্ত জীবনের সঙ্গীকে।

৫০ বছর বয়সী আবু বকর বলেন, আমি তাকে তালাক দিয়েছিলাম মুক্তি দেওয়ার জন্য, কিন্তু সে আমাকে ভালোবাসা দিয়ে বন্দিদশা থেকেও মুক্ত রেখেছে।’

এই বিয়ে শুধু এক দম্পতির পুনর্মিলন নয়, এটি ফিলিস্তিনি জনগণের আশা, বিশ্বাস ও বিজয়ের প্রতীক হয়ে উঠেছে। গাজার যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির দিনটির সঙ্গে এই পুনর্মিলন নতুন করে আলো ছড়িয়েছে ফিলিস্তিনিদের মনেও।

ফিলিস্তিনের তুলকারামের এই দম্পতির গল্প এখন সমগ্র আরব বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু—যেখানে পরাজয় নয়, জয়ী হয়েছে মানবিকতা ও চিরন্তন ভালোবাসা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X