বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

দশম শ্রেণিতে কত নম্বর পেয়েছিলেন সামান্থা

সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত
সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত

তারকাদের ব্যক্তিগত জীবন মানেই ভক্তদের কাছে চিরকালীন কৌতূহলের বিষয়। আর সেই কৌতূহল আরও বেড়ে যায় যখন আলোচনায় আসে প্রিয় তারকার স্কুলজীবনের রেজাল্ট। সম্প্রতি এমনই এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ঘিরে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সামান্থার দশম শ্রেণির মার্কশিট। যেখানে দেখা যাচ্ছে, প্রতিটি বিষয়েই তিনি করেছেন দারুণ ফল। গণিতে পেয়েছেন পূর্ণ ১০০ নম্বর, ইংরেজিতে ৯০, তামিল বা হিন্দিতে ৮৮ এবং ইতিহাসে ৯১ নম্বর। নিঃসন্দেহে একজন ছাত্রীর জন্য এটি অসাধারণ অর্জন। তার এই সাফল্যে মুগ্ধ হয়ে ভক্তরা প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন তাকে।

সামান্থা রুথ প্রভুর দশম শ্রেণির মার্কশিট

তবে শুধু নম্বর নয়, ভাইরাল হওয়া ছবিতে রয়েছে সামান্থার এক শিক্ষিকার মন্তব্যও। সেই মন্তব্যে লেখা, ‘সামান্থা আমাদের স্কুলের সম্পদ।’ শিক্ষিকার এমন আন্তরিক মূল্যায়ন আরও একবার প্রমাণ করে দিয়েছে যে, সামান্থা কেবল পর্দার নায়িকাই নন, শিক্ষাজীবনেও ছিলেন অনন্য।

নিজেই নিজের স্কুলজীবনের এই স্মৃতি শেয়ার করেছেন সামান্থা। এক্স (টুইটার)–এ মার্কশিটের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘হা হা, এটা আবার সামনে চলে এলো। আউউউ।’ তার এই প্রতিক্রিয়ায় মজা পেয়েছেন ভক্তরাও। অনেকেই অবাক হয়ে বলেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না যে আপনি এত ভালো ছাত্র ছিলেন!’

প্রসঙ্গত, সামান্থা রুথ প্রভু সম্প্রতি ‘সিটাডেল : হানি বানি’ ছবিতে অভিনয় করেছেন। অ্যাকশনধর্মী এই ছবিতে তার পারফরম্যান্স কুড়িয়েছে সমালোচকদের প্রশংসা। এখন তার স্কুলজীবনের সাফল্যের খবরও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে তাকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১১

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১২

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৩

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৪

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৫

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৬

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৭

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৮

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৯

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

২০
X