স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরের কালো মাটির উইকেটে স্পিনারদের যে পরামর্শ দিলেন মুশতাক

মুশতাক আহমেদ। ছবি : সংগৃহীত
মুশতাক আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগ হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট— মিরপুরের কালো মাটির উইকেট মানেই স্পিনারদের জন্য উৎসব। কিন্তু সেই উৎসবে মেতে উঠে নিজের ছন্দ হারিয়ে ফেলা বিপজ্জনক হতে পারে— এমন সতর্ক বার্তাই দিলেন বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক মুশতাক আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিজ্ঞ এই পাকিস্তানি কোচ স্পষ্ট করে দিয়েছেন— স্পিনবান্ধব উইকেটে অতিরিক্ত উচ্ছ্বাস নয়, বরং প্রক্রিয়া ও ধৈর্যই হবে সাফল্যের মূল চাবিকাঠি।

‘যখন এমন টার্নিং উইকেট দেখো, স্পিনাররা সাধারণত উত্তেজিত হয়ে পড়ে। তখন তারা প্রক্রিয়াটা ভুলে যায়। কিন্তু প্রক্রিয়াই সবকিছু। উইকেট পেতে হলে ভালো বল নয়, ভালো ওভার করতে হয়,’ বলেন মুশতাক আহমেদ।

মুশতাকের চোখে টার্নিং উইকেটে সফল হওয়ার আসল মন্ত্র হলো স্থিরতা— ‘এমন পিচে মেইডেন ওভার করতে হবে, ধারাবাহিক ভালো বল রাখতে হবে, তাহলেই উইকেট আসবে। আমার বার্তা একটাই— প্রক্রিয়া ভুলে যেও না, উইকেট নিজে থেকেই আসবে।’

কালো মাটির উইকেটকে ঘিরে এবার দুই দলই বাড়তি স্পিন শক্তি নিয়েছে— বাংলাদেশের দলে নাসুম আহমেদ, আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে আছেন আকিল হোসেইন। স্বাভাবিকভাবেই মুশতাকের বার্তাটি তাই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রিশাদ হোসেনের সাম্প্রতিক পারফরম্যান্সে অনেকেই মুগ্ধ, কিন্তু মুশতাক মনে করিয়ে দিলেন— এটা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা নয়।

‘না, এটা এত সহজ না, বন্ধুরা। স্পিনবান্ধব উইকেটে কখনো কখনো চাপ বেড়ে যায়। তরুণ লেগস্পিনারদের জন্য সেটা মানসিকভাবে কঠিন হয়ে ওঠে। তাই আমি সবসময় বলি— প্রক্রিয়ায় বিশ্বাস রাখো।’

তবু রিশাদের প্রশংসা করতে ভোলেননি তিনি— ‘রিশাদ ধারাবাহিকভাবে ভালো লাইন ও লেংথে বল করেছে। এখন তার রংগানও ভালো হচ্ছে, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ইতিবাচক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১০

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১১

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১২

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৪

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৫

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৬

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৭

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৮

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৯

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

২০
X