চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হাত-পায়ের রগ কাটা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শামীম মাকসুদ খান জয়। ছবি : সংগৃহীত
শামীম মাকসুদ খান জয়। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন তা এখনো জানাতে পারেনি পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হলেও বিষয়টি সোমবার জানাজানি হয়। তবে পুলিশ বলছে, শামীম আত্মহত্যা করেছেন অথবা তাকে খুন করা হয়েছে– এমন দুই ধরনের ধারণা নিয়েই তদন্ত চালাবে।

বন্দর থানার এক পুলিশ কর্মকর্তা ভাষ্য, রোববার বিকেল ৩টার দিকে সাগরতীরে কাশবনের ভেতরে হাত-পায়ে রগ কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন শামীম। সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে আউটার রিং রোড টহলরত পুলিশ সদস্যদের খবর দেন। হালিশহর থানা থেকে পুলিশ গিয়ে শামীমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু প্রাথমিক অনুসন্ধানের পর তারা রাত ২টার দিকে আমাদের কাছে লাশ হস্তান্তর করে। তখন শামীমের পরিবারের সদস্যরাও হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।

মৃত জয় (২৬) ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। বরিশাল জেলায় বাড়ি হলেও নগরীর বন্দর আবাসিকের বড়পোল এলাকায় শামীম তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা বসবাস করেন বলে পুলিশ জানায়।

হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে কিছু জানাতে পারছি না। মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করতে চমেক হাসপাতাল মর্গে রয়েছে। নিহত শিক্ষার্থী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না। এ ঘটনায় থানা মামলা দায়ের হচ্ছে।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X