চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে দুদুকের চার্জশিট

চসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন। ছবি : কালবেলা
চসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে চসিকের একটি সড়ক উন্নয়ন প্রকল্পে সাড়ে ৪ কোটি টাকার ক্ষতিসাধন ও জাল-জালিয়াতির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৪ কোটি টাকা ঋণ গ্রহণের মাধ্যমে আত্মসাতের অভিযোগে এ চার্জশিট দেওয়া হয়।

এ বিষয়ে আগামী ২৮ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মো. বেনজীর আহম্মদ সম্প্রতি অধিকতর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেন। দুদকের চট্টগ্রাম বিভাগের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রেজাউল করিম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর শুনানি অনুষ্ঠিত।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন কুমিল্লার ঝাউতলার বাসিন্দা ও মেসার্স জাকির এন্টারপ্রাইজের মালিক মো. জাকির হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) প্রধান কার্যালয়ের তৎকালীন স্পেশাল অ্যাসেটস ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তা মো. সরোয়ার আলম, চসিকের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন এবং এনআরবি ব্যাংকের কুমিল্লা শাখার তৎকালীন শাখা প্রধান ও এভিপি মো. তোফায়েল।

জানা যায়, চট্টগ্রাম নগরীর অলংকার থেকে নিমতলা পর্যন্ত পোর্ট কানেকটিং রোড উন্নয়ন প্রকল্পের কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে প্রকল্প বাস্তবায়নের বদলে অভিযুক্তরা ‘আমমোক্তার’ নিযুক্ত করে কাজ হস্তান্তর করেন এবং প্রকল্পের কাজ শেষ না করেই টাকা উত্তোলন করেন। এতে জনগণের ভোগান্তির পাশাপাশি সরকারের প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, ঠিকাদার মো. আলমের পক্ষে অবৈধভাবে আমমোক্তার হিসেবে নিয়োগ পান মো. জাকির হোসেন। পরে তিনি ভুয়া পরিচয়ে নিজেকে ‘রানা বিল্ডার্স অ্যান্ড সালেহ আহমেদ’-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উপস্থাপন করে ইউসিবিএল কুমিল্লা শাখা থেকে ২৩ কোটি ৩৫ লাখ টাকা ঋণ নেন এবং তা আত্মসাৎ করেন।

ঋণের অর্থ তোলার জন্য তিনি দুটি পৃথক ব্যাংক হিসাব খুলেন। একটি রানা বিল্ডার্স অ্যান্ড সালেহ আহমেদের নামে ও আরেকটি মেসার্স জাকির এন্টারপ্রাইজের নামে। এই পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা সহযোগিতা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, মামলাটি প্রথমে ২০২২ সালের ১০ মে দুদকের উপপরিচালক মো. আনোয়ারুল হক দায়ের করেন। এক পর্যায়ে আদালত এ মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিলে সম্প্রতি নতুন করে চার্জশিট জমা দেয় সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১১

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৩

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৪

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৫

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৬

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৭

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৮

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

২০
X