বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ধানুশ শুধু আমার ভালো বন্ধু: ম্রুণাল ঠাকুর

ম্রুণাল ঠাকুর ও ধানুশ। ছবি : সংগৃহীত
ম্রুণাল ঠাকুর ও ধানুশ। ছবি : সংগৃহীত

দক্ষিণী ও বলিউডের জনপ্রিয়তার মেলবন্ধনের এক উজ্জ্বল নাম ম্রুণাল ঠাকুর। ‘সীতা রামাম’ থেকে ‘হাই নান্না’ প্রতিটি চরিত্রে নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি জয় করেছেন লাখো দর্শক হৃদয়। এদিকে অজয় দেবগনের বিপরীতে ‘সন অব সর্দার ২’তেও ঝলমলে উপস্থিতি কাড়ে সবার দৃষ্টি। কিন্তু সাম্প্রতিক সময়ে অভিনয়ের বাইরে আরও এক কারণে শিরোনামে উঠে আসেন এই নায়িকা। তিনি নাকি তামিল সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম করছেন। অবশেষে এ বিষয়ে নীরবতা ভেঙে মুখ খুললেন ম্রুণাল, জানালেন, সবটাই নিছক গুজব, আর তাদের সম্পর্ক কেবলই বন্ধুত্বের। খবর: পিঙ্ক ভিলা

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেত্রী স্বীকার করেছেন, তিনি মিডিয়ায় ঘুরে বেড়ানো এসব গুঞ্জনের কথা জানেন এবং এগুলোকে বেশ মজার বলে মনে করেন।

ম্রুণাল বলেন, ‘আমাদের দুজনকে নিয়ে সম্প্রতি অনেক খবর ঘুরছে, যেগুলোতে আমাদের একসঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। আমি যখন দেখলাম, তখন হাসি পেয়ে গেল। কিন্তু আসলে আমরা শুধু ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। ‘

এদিকে ‘সন অব সর্দার ২’-এর প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি নিয়ে ম্রুণাল আরও বলেন, কেউ যেন ভুল বুঝবেন না। অজয় দেবগনের আমন্ত্রণেই ধানুশ ‘সন অব সর্দার ২’-এর অনুষ্ঠানে গিয়েছিলেন।

উল্লেখ্য, এর আগে ম্রুণাল ঠাকুর ও ধানুশকে একসঙ্গে দেখা যায়, আনন্দ এল. রাই পরিচালিত আসন্ন সিনেমা ‘তেরে ইশক মে’-এর র‍্যাপ-আপ পার্টিতে। পরে ‘সন অব সর্দার ২’-এর প্রিমিয়ারে ধানুশ ও ম্রুণালকে সংক্ষিপ্তভাবে একসঙ্গে দেখা যায়, যেখানে ধানুশকে ম্রুণালের হাত ধরে থাকা অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়।

এসব ঘটনার পর অভিনেত্রী যখন ধানুশের বোনদের ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেন, তখন নেট দুনিয়ায় নতুন করে প্রেমের গুঞ্জনকে উস্কে দেয়।

এদিকে ২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হয় ধানুশের। দীর্ঘ ১৮ বছর তারা বিবাহিত ছিলেন। এই বিচ্ছেদের পরই প্রেম গুঞ্জনে এসেছেন এই অভিনেতা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X