বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মুখ খুললেন ম্রুণাল ঠাকুর

ম্রুণাল ঠাকুর । ছবি : সংগৃহীত
ম্রুণাল ঠাকুর । ছবি : সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার ধানুশ ও বলিউডের উঠতি লাবণ্যময়ী অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, এই দুই তারকার ‘সম্ভাব্য সম্পর্ক’ নিয়ে ইতিমধ্যেই সরগরম নেট দুনিয়া। রোমাঞ্চ আর রহস্যে ঘেরা এই গুঞ্জনের মাঝে এবার যেন নতুন মাত্রা যোগ করলেন অভিনেত্রী নিজেই। ইনস্টাগ্রামে প্রকাশিত এক হেঁয়ালিপূর্ণ ভিডিও পোস্টে তিনি প্রেমে পড়া নিয়ে যা বললেন, তা যেন আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ভক্ত মহলে। মুখে কিছু না বললেও চোখে-মুখে ধরা পড়ল অন্যরকম এক অনুভূতির ছায়া, তাহলে কি প্রেমে জড়িয়েই পড়েছেন এই অভিনেত্রী?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ম্রুণাল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘আপাতত আমার পুরো নজর রয়েছে আমার ক্যারিয়ারে। অন্য কিছু ভাবার সময় নেই। আর কিছু ব্যক্তিগত ব্যাপারও রয়েছে, যা কিনা আপাতত ব্যক্তিগতই রাখতে চাই। কারণ, এখনও তা প্রকাশ করার মতো সময় আসেনি। এখন আমার কেরিয়ারটাই মুখ্য। তাই এ ব্যাপারেই কথা বলতে চাই।‘

তবে, ম্রুণালের এই মন্তব্য ঘিরে এবার নতুন করে গুঞ্জনের সন্ধান পেয়েছেন নিন্দুকরা। অনেকেই মনে করছেন, তার ব্যক্তিগত বিষয়টিই হল, ধানুশের সঙ্গে প্রেম।

তবে কীভাবে রটল এই গোপন প্রেমের গল্প?

জানা যায়, সম্প্রতি ম্রুণালের তারকাখচিত জন্মদিনে হাজির হয়েছিলেন ধানুশ। আর সেখানেই এই নায়ককে, ম্রুণালের সঙ্গে হাত ধরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। আর তা থেকেই রটেছে এই প্রেমের খবর। তবে এখানেই শেষ নয়, অভিনেত্রীর সন অফ সর্দার ২-এর প্রিমিয়ারেও মুম্বাই পৌঁছে ছিলেন ধানুশ। দক্ষিণী নায়কের এসব দেখেই গুঞ্জনপাড়া মনে করছে, ধানুশ আর ম্রুণাল দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন।

২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হয় ধনুশের। দীর্ঘ ১৮ বছর তারা বিবাহিত ছিলেন। এই বিচ্ছেদের পরই এবার নতুন সম্পর্কে ধনুশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X