তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

বিদেশ যাচ্ছে ‘শেকড়’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টিভি পর্দার দুই জনপ্রিয় মুখ এফ এস নাঈম ও আইশা খান অভিনীত সিনেমা ‘শেকড়’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক মঞ্চে যাত্রা শুরু করতে যাচ্ছে। কানাডার টরন্টোতে ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়ায় (ইফসা) সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন নির্মাতা প্রসূন রহমান।

সিনেমাটির গল্প নিয়ে নির্মাতা প্রসূন রহমান বলেন, “জীবনের ডাকে আমরা শেকড় থেকে বিচ্ছিন্ন হই, তারপর আবার খুঁজে ফিরি সেই সোঁদা মাটির গন্ধ, যেখানে আমরা জন্মেছিলাম, প্রথম চোখ মেলে তাকিয়েছিলাম, প্রথম ভালোবাসার স্পর্শে আলোড়িত হয়েছিলাম। ‘শেকড়’ সিনেমাটি হলো মাটির টানে সেই ফেলে আসা জীবনের দিকে ফিরে তাকানোর চেষ্টা।”

সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে নির্মাতা নিজেই চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা ও মুনতাহা এমিলিয়া। নির্মাতা জানিয়েছেন, বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদর্শনের পর আগামী বছর রোজার ঈদে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইফসা চলচ্চিত্র উৎসব ৯ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে। এবারের উৎসবে উপস্থিত থাকবেন ভারতীয় অভিনেত্রী তিলোত্তমা সোম ও আফগান নির্মাতা রয়া সাদাত। চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও ফিল্ম ফোরাম, প্যানেল ডিসকাশন এবং জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ সম্মাননা দেওয়া হবে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১০

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১১

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১২

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৩

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৫

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৬

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৭

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৮

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৯

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

২০
X