স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ম্যাচে রানআউট বিতর্কে যা বলল ক্রিকেট আইনপ্রণেতা সংস্থা

রান আউট ঘিরে বিতর্ক তৈরি হয় ভারত-পাকিস্তান ম্যাচে। ‍ছবি : সংগৃহীত
রান আউট ঘিরে বিতর্ক তৈরি হয় ভারত-পাকিস্তান ম্যাচে। ‍ছবি : সংগৃহীত

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে ঘটল এক বিতর্ক। পাকিস্তানের ইনিংসের চতুর্থ ওভারে রান আউট হন দলটির ব্যাটার মুনিবা আলি; কিন্তু তিনি মাঠ ছাড়তে চাননি। ড্রেসিংরুম থেকে বাইরে বেরিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান পাক অধিনায়ক ফাতিমা সানা। যদিও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় মুনিবাকে। বিতর্কিত এই আউটের ব্যাখ্যা দিয়ে ক্রিকেট আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানিয়েছে, আম্পায়ারের সিদ্ধান্তই সঠিক ছিল।

এমসিসি ওই আউটের ব্যাখ্যায় বলেছে, অনেকে ৩০.১.২ ধারা টেনে দাবি করছেন মুনিবা আউট ছিল না। কিন্তু ওই আইন শুধু ব্যাটারের ‘দৌড়ানো ও ডাইভ দেওয়া’র সময় কার্যকর।

এমসিসির ব্যাখ্যায় বলা হয়, ‘বাউন্সিং ব্যাট ল নামে পরিচিত আইন মূলত ব্যাটারকে রক্ষা করে যখন দৌড়াতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ব্যাট মাটি থেকে লাফিয়ে ওঠে কিংবা দৌড়ানোর স্বাভাবিক ভঙ্গিতে দুই পা সাময়িকভাবে বাতাসে উঠে গিয়ে ক্রিজের সঙ্গে যোগাযোগ হারায়। তবে মুনিবার ক্ষেত্রে যেমন হয়েছে—ইচ্ছাকৃতভাবে ব্যাট বাতাসে তুলে নেয়, তখন এই আইন প্রযোজ্য নয়। থার্ড আম্পায়ারের আউটেরর সিদ্ধান্ত সঠিক ছিল।’

ব্যাখ্যায় আরও বলা হয়েছে, “এখানে আইনের কয়েকটি দিক বিবেচনার আছে। প্রথম ও সবচেয়ে সহজ বিষয় হলো জোরালো এলবিডব্লিউ আবেদন মানেই বল ‘ডেড’ হয়ে গেছে, এমনটা নয়। আম্পায়ার আবেদনটি নটআউট ঘোষণা করেছেন, বল তখনো উইকেটকিপারের হাতে পুরোপুরি থিতু হয়নি, আর দীপ্তির থ্রো করাই বুঝিয়ে দেয়, সব খেলোয়াড় বলটিকে ‘ডেড’ মনে করেননি। তাই বল তখনো খেলার মধ্যে ছিল।”

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১০

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১১

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১২

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৩

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৪

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৫

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৬

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১৭

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

১৮

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

১৯

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

২০
X