বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৩:২৪ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে মির্জা গালিবের পোস্ট

বাঁ থেকে—তারেক রহমান ও মির্জা গালিব। ছবি : সংগৃহীত
বাঁ থেকে—তারেক রহমান ও মির্জা গালিব। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় সতেরো বছর পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসিকে দেওয়া তারেক রহমানের প্রায় ৪৫ মিনিটের এ সাক্ষাৎকারটি দেখেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব।

এ সাক্ষাৎকার নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন মির্জা গালিব।

সোমবার (৬ অক্টোবর) করা এ পোস্টে মির্জা গালিব লিখেছেন—‘মিডিয়ার সঙ্গে তারেক রহমানের কথা বলাটা অত্যন্ত জরুরি ছিল। এই মুহূর্তে বিএনপির ব্র্যান্ডিংয়ের জন্য তারেক রহমান বেস্ট। তারেক রহমানের ব্যক্তিত্ব এবং চিন্তার রিব্র্যান্ডিংয়ের মধ্য দিয়ে জনপরিসরে বিএনপির ইমেজ বাড়ানোর সুযোগ আছে।’

গালিব লেখেন, ‘কথা বলার ভঙ্গি, শব্দচয়ন এবং অ্যাটিচ্যুডের দিক থেকে তারেক রহমান খুবই সজ্জন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফার্স্ট পারসনের অনুপস্থিতি। ‘আমি’, ‘আমার দল’, ‘আমার দেশ’—এর পরিবর্তে বহুবার ‘জনগণ’, ‘দেশ’—এ রকম শব্দচয়ন করেছেন।’

তিনি আরও লেখেন, ‘আওয়ামী লীগের সময়ে ব্যক্তিগতভাবে তিনি এবং তার পরিবার যে জুলুমের মধ্য দিয়ে গেছেন, ইমোশনালি সেটা টাচ করেছেন এই ইন্টারভিউতে। এবং এই জুলুমকে আরও মানুষের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়েছেন—এ অংশটুকু অসাধারণ ছিল। আওয়ামী লীগের বিচারের ব্যাপারে বেশ স্পষ্ট বক্তব্য দিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের ব্যাপারে পলিটিক্যাল ডিসেন্সি মেইনটেইন করছেন—যেটা এই সময়ে তার মতো রাজনীতিবিদদের কাছ থেকে অনেক কাম্য।’

তবে কিছু বিষয় নিয়ে তারেক রহমান আরেকটু খোলামেলা কথা বলবেন বলে আশা করেছিলেন মির্জা গালিব। এ পোস্টে তিনি লেখেন—‘কয়েকটা জায়গায় আমার ক্রিটিক আছে : ১। আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বলার পরিবর্তে ‘স্বৈরাচার’ বলেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো স্পষ্ট অবস্থান না নিয়ে জনগণের ওপর ছেড়ে দিয়েছেন—এটা এক ধরনের পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থান। (এই দুই প্রশ্নে জামায়াতের অবস্থানও অনেক ক্ষেত্রে নমনীয় ছিল। অতীতে জামায়াতের আমিরের আওয়ামী লীগকে ফ্যাসিস্ট না বলা এবং নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট অবস্থান না থাকার অবস্থানেরও আমি সমালোচনা করেছি)।

২। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্রেফ একটা রাজনৈতিক ‘আন্দোলন’ হিসেবে দেখতে চেয়েছেন তারেক রহমান। এই দৃষ্টিভঙ্গি তরুণ প্রজন্মের সঙ্গে বিএনপির যে ট্রাস্টের টানাপোড়েন আছে, সেটা বরং আরও বাড়াবে।

৩। বিএনপিকে দল হিসেবে গোছানোটা যে প্রায়োরিটি হওয়া উচিত—এটা তার বক্তব্যে খুব স্পষ্ট হয়নি। বরং সরকারে এলে আইনশৃঙ্খলার জায়গা থেকে এই সমস্যা সমাধানে বিএনপি বেশি আগ্রহী—এমনটাই মনে হয়েছে আমার কাছে। আমার অবজারভেশন এই ক্ষেত্রে ভিন্ন। অভ্যন্তরীণ সংস্কারের মধ্য দিয়ে দল হিসেবে গোছানো এবং শক্তিশালী না হতে পারলে সুশাসন দেওয়া বিএনপির জন্য কঠিন হয়ে উঠবে।

৪। মিডিয়া আউটলেট হিসেবে বিবিসি বাংলাকে বেছে নেওয়াটা ভালো লাগেনি। বিবিসি বাংলা সাধারণত আওয়ামী লীগের যে বাংলাদেশবিরোধী ফ্যাসিস্ট রাজনীতি—সেটাকে এন্টারটেইন করতে পছন্দ করে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X