সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে গাড়ি থামিয়ে সেই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

মহাসড়কে ডাকাতির ঘটনায় দুই যুবক গ্রেপ্তার। ছবি : কালবেলা
মহাসড়কে ডাকাতির ঘটনায় দুই যুবক গ্রেপ্তার। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, সোমবার (৬ অক্টোবর) বিকেলে সয়দাবাদ ও কড্ডার মোড়র এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের শহিদের ছেলে সাহা (২৯)।

র‌্যাব জানায়, রাতে মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সন্দেহ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে বিভিন্ন থানায় ১৫টি ও সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী জামালপুরের মাদারগঞ্জ থানার পূর্বচর পাকেরদহ গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম তার ছেলে, মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে রংপুর থেকে প্রাইভেটকারে ফিরছিলেন। ফেরার পথে তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছলে ডাকাতির কবলে পড়েন তারা। ডাকাতদের আক্রমণে জাহিদুল ইসলাম ও তার মেয়ে জান্নাতুল গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার তিন দিন পর আমরা ভিকটিমদের খুঁজে বের করেছি। তারা একই পরিবারের সদস্য।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় প্রাইভেটকার থামিয়ে লুটপাট চালায় দেশীয় অস্ত্রধারী ডাকাত দল। ঘটনার সময় অন্য একটি গাড়িতে থাকা ব্যবসায়ী ফজলে রাব্বী মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়।

বিষয়টি নিয়ে কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় গত রোববার (৫ অক্টোবর) যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রমজান আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১০

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১১

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১২

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১৩

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৪

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৫

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৬

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৭

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৮

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৯

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

২০
X