ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৬:২৪ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনশন ভাঙালেন বিভাগীয় কমিশনার

পানি পান করিয়ে আন্দোলনকারীদের অনশন ভাঙান বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। ছবি : কালবেলা
পানি পান করিয়ে আন্দোলনকারীদের অনশন ভাঙান বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। ছবি : কালবেলা

ময়মনসিংহে ফ্যাসিস্টদের গ্রেপ্তার, শহীদ ও আহত পরিবারের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে টানা ২৭ ঘণ্টা পর অনশন প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে সেখানে বিভাগীয় কমিশনার গিয়ে আলোচনা শেষে দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দিলে অনশন ভাঙেন আন্দোলনকারীরা।

এর আগে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অনশনে বসেন জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতরা।

বিপ্লবী জুলাই যোদ্ধার ব্যনারে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেলের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক আল নূর আয়াস আমরণ অনশনের ঘোষণা দিলে তাতে যোগ দেন বিভাগের শহীদ পরিবারের আরও সদস্য ও আহতরা। বিভাগীয় কমিশনার কার্যালয়ের দেয়ালে একটি ব্যানার টানিয়ে মাটিতে মাদুর পেতে অনশন শুরু করেন তারা।

সোমবার দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনের সড়কে বসে সড়ক আটকে দেন। খবর পেয়ে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বিকেল ৩টার দিকে সেখানে হাজির হন। তিনি আন্দোলনকারীদের পানি খাইয়ে অনশন ভাঙান।

এ সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া আল নূরকে পুলিশের গাড়িতে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X