তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

‘আমি সেই আগের মেহজাবীনই আছি’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের প্রেমকে বিবাহের বাঁধনে পরিণত করেছেন। নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে তার বিবাহিত জীবন এরই মধ্যে প্রায় আট মাস পার হয়েছে। এ নিয়ে মেহজাবীন তার বিবাহিত জীবন এবং অনুভূতি প্রকাশ করেছেন।

মেহজাবীন জানান, তার বিবাহিত জীবন খুবই ভালো কাটছে। বিয়ের পর তার জীবনে বড় কোনো পরিবর্তন হয়নি, শুধু থাকার জায়গা বদলেছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, ঘুরছি। আদনান আগেও বন্ধু ছিলেন, এখনো বন্ধু হিসেবে আছেন। আমাদের ফ্রেন্ডশিপ এখনো অটুট।’

অভিনেত্রী আরও জানান, বিয়ের পর তার জীবন অনেক সহজ এবং আনন্দময় হয়েছে। এরপর তিনি আরও বলেন, ‘আগে কোনো কিছু করতে হলে আমি শুধু পরিবারকে বলতাম। এখন সাহায্যের জন্য আরও অনেকজন এসেছে। আমার ফ্যামিলি সাইজ বেড়ে গেছে, সবাই আমাকে ভালোবাসে, সাপোর্ট করে এবং আমার কাজ ও চাওয়া-পাওয়াগুলো খেয়াল রাখে। আমি খুবই ব্লেসড এবং হ্যাপি।’

এভাবে মেহজাবীন চৌধুরী প্রেম ও বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়া সুখী বিবাহিত জীবন উপভোগ করছেন এবং তার নতুন জীবন নিয়ে তিনি স্বচ্ছন্দ এবং আনন্দিত বলেও জানান।

মেহজাবীন ও রাজীব বিয়ের পর বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে ভ্রমণ করেছেন। ভালোবাসার শহর প্যারিসে গিয়েছিলেন হানিমুনে। সামাজিক মাধ্যমে সেখানকার ছবিও প্রকাশ করেন তিনি।

এদিকে বিয়ের নাটকে মেহজাবীনকে সেভাবে দেখা না গেলেও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার সিনেমা ‘সাবা’।

‘সাবা’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। ছবিটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচীসহ প্রমুখ।

সিনেমার গল্পে সাবা সাধারণ পরিবারের মেয়ে। তার বাবা নিখোঁজ এবং মায়ের হুইলচেয়ারের জীবন। কঠিন সংগ্রামের মধ্য দিয়ে নিজের জীবন এগিয়ে নিতে হয় তাকে। তার প্রথম সিনেমার নাম ‘প্রিয় মালতী’। সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘প্রিয় মালতী’ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। এ ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে মেহজাবীন চৌধুরীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১০

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১১

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১২

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৩

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৪

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৫

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৬

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৭

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৮

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৯

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

২০
X