কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের সম্মানটুকু কলঙ্কিত করবেন না, এনসিপিকে ফারুক

জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত
জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, মানুষের কাছে এনসিপি যে সম্মান অর্জন করেছে, তা যেন কলঙ্কিত না হয়—সেজন্য দলটিকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি।

শনিবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমি সাধারণত অসন্তোষ প্রকাশ করি না, তবে সাম্প্রতিক ঘটনাটি আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। যারা ড. ইউনূসের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করতে পারতেন, তারা কোনো উদ্যোগ নেননি। এত নেতা উপস্থিত থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটানো দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

এনসিপির উদ্দেশে তিনি বলেন, আমি ঐকমত্য কমিশনের সব দাবিকে স্বাগত জানাই। যারা ক্ষুব্ধ হয়েছেন, তারা সংলাপে ফিরুন। কোন দল কোন প্রতীক পাবে, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে—এটি আমার বিষয় নয়। কিন্তু মানুষের চোখে আপনারা যে সম্মানটুকু অর্জন করেছেন, তা কলঙ্কিত করবেন না।

তিনি আরও বলেন, গতকাল জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন, তারা প্রমাণ করেছেন যে তারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন এবং স্বৈরাচারী শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনের বিরোধিতা করেন। বাংলাদেশে যেন আবার হাসিনার ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে, সে বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির এই নেতা বলেন, ইলিয়াস আলীর ছোট্ট শিশুর কাঁদা চোখ আপনারা আর কেউ মুছে দিতে পারবেন না। আপনার দলের লোকজনের মাধ্যমে আমাদের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে, বহুজনকে ফাঁসির কাষ্ঠে ঠেলে দেওয়া হয়েছে।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, আসন্ন ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, সে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জুলাই বিপ্লবের টার্গেট ছিল একটাই, আর তা হলো হাসিনার বিদায়, সে যেন তার বাবার নাম ব্যবহার করে আর কোনদিন রাজনীতি করতে না পারে। সে যেন মুক্তিযুদ্ধকে তার নিজের পকেটের সম্পদ বানাতে না পারে, অনির্বাচিত এমপিদের দ্বারা আর যেন প্রধানমন্ত্রী হতে না পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১০

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১২

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৩

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৪

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৫

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৬

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৭

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৮

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X