তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

বৃদ্ধাশ্রমে বুবলী

বৃদ্ধাশ্রমে বুবলী

সুদূর আমেরিকায় কিছুদিন কাটিয়ে দেশে ফিরে আবারও অভিনয়ে ব্যস্ত হয়েছেন জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। নতুন একটি সিনেমায় অভিনয়ের কথা জানালেও আপাতত তিনি ব্যস্ত আছেন নিজের দুই অসমাপ্ত ছবি—জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং লাজুকের ‘শাপলা শালুক’-এর বাকি কাজ নিয়ে। পাশাপাশি তিনি প্রস্তুতি নিচ্ছেন জাহিদ হোসেনের নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’-এ অভিনয়ের জন্য।

এদিকে আজ বুবলীর জন্মদিন। প্রতি বছরের মতো এবারও তিনি বাবা-মা, একমাত্র ছেলে শেহজাদসহ পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করবেন। তবে দুপুরের সময়টা তিনি ব্যয় করবেন রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে। সেখানে অবস্থানরত মুরব্বিদের সঙ্গে কেক কাটবেন, দুপুরের খাবার খাবেন এবং প্রত্যেকের জন্য আলাদা উপহার নিয়ে যাবেন। বুবলী জানান, অনেক আগেই জন্মদিনে এমন মানবিক উদ্যোগ নেওয়ার ইচ্ছে ছিল তার।

জন্মদিন নিয়ে বুবলী বলেন, ‘দেশ-বিদেশের ভক্তদের শুভেচ্ছা আমাকে সবসময় আবেগাপ্লুত করে। এবার তাদের ভালোবাসা আর পরিবারের সঙ্গে থাকার পাশাপাশি কিছু সময় দিতে চাই সেসব বাবা-মাকে, যাদের জীবন হয়তো নানা অপূর্ণতায় ভরা। তাদের জন্য সামান্য আনন্দ আর ভালোবাসা নিয়ে যেতে চাই।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১০

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১১

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৩

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৪

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৫

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৬

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৭

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৮

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৯

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

২০
X