ইবি প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : কালবেলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : কালবেলা

নানা আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। শনিবার (২২ নভেম্বর) এ উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া, ইরানি চলচ্চিত্র প্রদর্শনসহ নানা আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ভিত্তিপ্রস্তর ও ডায়না চত্বর ২১, ২২ ও ২৩ নভেম্বর আলোকসজ্জিত করার ব্যবস্থা করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে আঁকা হয়েছে নানা আল্পনা।

শুক্রবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক রাজিবুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ইসলামী শিক্ষা সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলেও বর্তমানে সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়েছে এটি। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়টিকে প্রতিষ্ঠার মূল লক্ষ্যে ফেরানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহ অঞ্চলের শান্তিডাঙ্গ-দুলালপুর নামক স্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীর রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতার পর প্রতিষ্ঠিত এটিই বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষায় সমানভাবে শিক্ষিত ও দক্ষ জাতি গঠনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয় এটি।

তবে সময়ের পরিক্রমায় সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৯টি অনুষদের অনুষদে ৩৬টি বিভাগে শিক্ষা ও গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন ৪১১ জন। সম্প্রতি বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টিতে ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) নামে একটি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা ও গবেষণা বিষয়ে বিশ্বের বিভিন্ন বিশ্বেবিদ্যালয়ের সঙ্গে এটির সমঝোতা স্মারক স্বাক্ষরিত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১০

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১১

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১২

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৩

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৪

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৫

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৬

যুবদল নেতা বহিষ্কার

১৭

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৮

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৯

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

২০
X