চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে চট্টগ্রামেও হেলে পড়েছে ভবন, বাসিন্দাদের জন্য মাইকিং

চট্টগ্রাম নগরীর মনছুরাবাদ এলাকায় অবস্থিত ভবনটি হেলে গেছে। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীর মনছুরাবাদ এলাকায় অবস্থিত ভবনটি হেলে গেছে। ছবি : কালবেলা

সারা দেশের মতো চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি না হলেও আগে থেকে হেলে থাকা একটি ভবন আরও একটু হেলে গেছে। এ ঘটনায় ভবনে বসবাসকারীদের সরে যাওয়ার জন্য মাইকিং করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, নগরীর মনছুরাবাদ এলাকায় ভবনটির অবস্থান। ভবনটির মালিক সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম। এই ভবনটি আগেও একটু হেলে গেছে। চট্টগ্রামে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি না হলেও মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন মানুষ।

উম্মে কুলসুম নামের এক গৃহিণী বলেন, ‘ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিলাম। এমন সময় চেয়ার মারাত্মকভাবে দুলতে থাকে। ভাবলাম কেউ হয়তো দোলাচ্ছে। তবে পেছনে ফিরে কাউকে দেখতে না পেয়ে বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। অনেক ভয় পেয়েছি।’

আবুল মনছুর নামের এক স্কুলশিক্ষক বলেন, ‘ভূমিকম্প হওয়ার সময় বাসায় বই পড়ছিলাম। হঠাৎ টেবিলটা নড়ে উঠল। পরে খেয়াল করে দেখলাম ভবনটা দুলছে। ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।’

এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন বলেন, দেশের বিভিন্ন এলাকার মতো চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে মনছুরাবাদ এলাকায় সাবেক সিটি মেয়র মনজুর আলমের একটি ভবন হেলে যাওয়ার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। স্থানীয়রা জানিয়েছেন ভবনটি আগে থেকে হেলে ছিল, আজ আরও একটু হেলে গেছে। আমাদের টিম এর সত্যতা পেয়েছে। তারা বাসিন্দাদের সরে যেতে মাইকিং করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১০

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১১

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১২

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৩

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৫

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৬

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৯

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

২০
X