ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

গারোদের ওয়ানগালা উৎসব শুরু

শেরপুরের ঝিনাইগাতীতে ওয়ানগালা উৎসবে গারোরা। ছবি : কালবেলা
শেরপুরের ঝিনাইগাতীতে ওয়ানগালা উৎসবে গারোরা। ছবি : কালবেলা

শেরপুর জেলার ঝিনাইগাতীতে গারোদের তিন দিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) থেকে উপজেলার মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীতে এ উৎসবের শুরু হয়।

গারোদের শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন। এই শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির পাশাপাশি ‘পরিবারে ভালবাসা, আনন্দ, সব পরিবারের মঙ্গল কামনা করে’ গারো সম্প্রদায়রা পালন করেছেন ওয়ানগালা নবান্ন উৎসব।

উৎসব উদ্বোধন করেন ঢাকা মহা ধর্মপ্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি. রোজারিও। এরপর খ্রিষ্টযাগ অর্পণ করেন ওয়ানগালা উৎসব কমিটির আহ্বায়ক মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু। সকালে কুতুব পড়িয়ে এবং খ্রিষ্ট পর্বের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। এ সময় গারোদের ১৩টি গোত্রের মানুষ তাদের উৎপাদিত ফসল এনে খ্রিষ্টের নামে উৎসর্গ করেন। এরপর উপস্থিত সবাইকে থক্কাদান কপালে নতুন ধানের চালেরগুঁড়ো দিয়ে আশীর্বাদ শেষে গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া এ উৎসব ঘিরে বিদ্যালয়ের মাঠে ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও শিশুদের নানা রকমের খেলনা নিয়ে বসে মেলা।

ওয়ানগালা উৎসব কমিটির আহ্বায়ক মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার ফাদার লরেন্স রিবেরু জানান, ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে ওয়ানগালা উৎসব পালন করা হচ্ছে। প্রাচীনকাল থেকে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্ম ও বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তুলে ধরাই এর মূল লক্ষ্য। আগামী রোবাবর বিকেলে এ উৎসব শেষ হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, গারোদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ‘ওয়ানগালা’। ‘ওয়ানা’ শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্যসামগ্রী আর ‘গালা’ অর্থ উৎসর্গ করা। দেবদেবীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ মনোবাসনার নানা নিবেদন হয় এ উৎসবে। সাধারণত বর্ষার শেষে ও শীতের আগে, নতুন ফসল তোলার পর এ উৎসবের আয়োজন করা হয়। এর আগে নতুন খাদ্যশস্য ভোজন নিষেধ থাকে। এজন্য একে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলে থাকেন। আবার ওয়ানগালা উৎসব একশ ঢোলের উৎসব নামেও পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X