তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

আপনাদের সমর্থন খুবই দরকার: জেফার

আপনাদের সমর্থন খুবই দরকার: জেফার

সংগীতশিল্পী, অভিনেত্রী ও মডেল জেফার রহমান তার শিল্পীজীবনের আড়ালের গল্প তুলে ধরেছেন এক ভিডিও বার্তায়। সেখানে তিনি নিজের সৃজনশীল কাজ, ফিমেল আর্টিস্ট হিসেবে নানা চ্যালেঞ্জ এবং শ্রোতাদের কাছ থেকে প্রত্যাশা নিয়ে খোলামেলা কথা বলেন। জেফার জানান, অনেকের ধারণা তিনি কেবল স্টেজ বা ভিডিওতে গান করেন; কিন্তু বাস্তবে গানের পেছনের প্রস্তুতি, পরিকল্পনা ও সৃজনশীল পরিশ্রম নিয়ে ধারণা নেই বহু মানুষের। তিনি বলেন, ‘মানুষ ভাবে আমি শুধু রেডি হয়ে গান করি। কিন্তু আমরা পর্দার পেছনে কত কাজ করি, সেটা তো দেখাই না। তাই অনেকেই জানেন না—এটাই স্বাভাবিক।’ নিজের কাজের ব্যাপ্তি তুলে ধরে জেফার জানান, শুধু গান গাওয়াই নয়, গানের সুর-সংগীত, লেখা, প্রোডাকশন—সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখেন তিনি। জেফার বলেন, ‘আমার গানের ৯০ শতাংশই আমার নিজের সুরে করা। আমি নিজে কম্পোজ করি, গাই, লিরিক্সেও কো-রাইটার হিসেবে জড়িত থাকি।’ গান তৈরির পাশাপাশি ভিডিও পরিকল্পনা, কনসেপ্টিং, ভিজ্যুয়ালাইজেশন—সবকিছুতেই নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন এই শিল্পী।

নারী শিল্পীদের প্রতি সমর্থন বাড়ানোর আহ্বান জানিয়ে জেফার বলেন, ‘ফিমেল আর্টিস্টদের সোশ্যালভাবে অনেক ব্যারিয়ার ভাঙতে হয়। অনেক বাধা আসে, অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যাই। তাই আপনাদের সমর্থন খুবই দরকার।’

জেফারের মতে, শ্রোতা-দর্শকদের সামান্য আন্তরিক সমর্থনই একজন শিল্পীর পথচলাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। গানের পাশাপাশি অভিনয়েও সক্রিয় জেফার। করেছেন ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’ শিরোনামের ওয়েব ফিল্মেও অভিনয়। যেটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এতে তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১০

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১১

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১২

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৩

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৪

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৫

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৬

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৭

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৮

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৯

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

২০
X