বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের অনুমতি ছাড়া এলাকায় কেউ এমপি হতে পারেন না: জয়

শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত
শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত

ছোট ও বড় পর্দার বহুমুখী তারকা শাহরিয়ার নাজিম জয়। অভিনয় ছাড়াও নানা বিষয়ে তাকে সরব থাকতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। মনের ভেতরে যে কথা থাকে সে কথা তিনি অকপটে মানুষের সামনে তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আবার কখনো কোনো কথায় যদি ভুল হয় প্রকাশ্যে ক্ষমা চাইতেও কুণ্ঠাবোধ করেন না এই অভিনেতা। তবে এই অভিনব পরিচয়ের স্বত্বাধিকারী এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন নির্বাচন নিয়ে কথা বলে।

মঙ্গলবার (১২ আগস্ট) জয় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে জানান, সুষ্ঠু নির্বাচন হলে নিজের এলাকা থেকে ভোটে দাঁড়িয়ে এমপি নির্বাচিত হবেন অভিনেতা ও উপস্থাপক জয়। এমনকি তার বিরোধী পক্ষের জামানতও বাজেয়াপ্ত হবে বলে আশঙ্কা করছেন তিনি।

শেয়ারকৃত সেই পোস্টে তিনি লিখেছেন, জনগণ ক্ষমতায় দেখতে চায় আমাদের নুর ভাইকে। অবশ্যই উনি যদি ক্ষমতায় আসেন সবচেয়ে খুশি হবো আমি। কারণ উনি প্রথম প্রতিবাদী ব্যক্তি, যিনি মানুষের কাছে সরল ইমেজ নিয়ে ভালোবাসার মানুষের কণ্ঠস্বর হিসেবে গ্রহণযোগ্য হয়েছেন। কিন্তু জনগণ সম্পর্কে কারও কোনো আইডিয়া নেই। আগামীবার কে যে ক্ষমতায় আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না।

অভিনেতা আরও লিখেছেন, সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ বিএনপি ছাড়া আর কারও কোনো অস্তিত্ব থাকবে না। আবার ঠিক উল্টাটাও হতে পারে। বিএনপি যা ভাবছে তার উল্টা ঘটনা ফুটে উঠতে পারে। এ কথাও বলে দিলাম—আমার এলাকায় আমি যদি এমপি প্রার্থী হই, তাহলে সব দলের সবার জামানত বাজেয়াপ্ত হবে। অবশ্যই সুষ্ঠু নির্বাচন হলে। আর ১৬ বছরের মতো নির্বাচন হলে আমার জামানত বাজেয়াপ্ত হবে। ভয় পাইয়েন না। কাউকে আন্ডারস্টিমিট কইরেন না।

এদিকে নিজের পরিবারের রাজনৈতিক প্রভাব প্রসঙ্গেও কথা বলতে দেখা যায় জয়কে। তিনি বলেন, আমার দাদা ওই এলাকার তিনবারের এমপি ছিলেন মুসলিম লীগের। এবং আমার চাচা ৯৮ শতাংশ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি। আওয়ামী লীগের আব্দুর রাজ্জাকের ছেলে ভোটে দাঁড়ানোর আগে আমার দাদিকে সালাম করতেন। আব্দুর রাজ্জাকও সালাম করতেন। বিএনপির কিরণও সালাম করতেন। এই সালাম ছাড়া কেউ আগাতে পারতেন না। আমাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কেউ এমপি হতে পারেন না। এটাই বাস্তবতা। হাহাহাহাহাহা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১০

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১১

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১২

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৩

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৪

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৫

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৬

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৭

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৯

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

২০
X