বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ট্যাটাস দিই, আর গালি শুনি, অনেকে ভয়ও দেখায়: জয়

শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত
শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত

অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে বিতর্কিত সঞ্চালক হিসেবেই বেশি আলোচনায় থাকেন শাহরিয়ার নাজিম জয়। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সরব এই তারকা। সমকালীন নানা ইস্যুতে খোলাখুলি মতপ্রকাশ করেন তিনি। তবে তার সেই স্ট্যাটাস প্রায়ই তাকে টেনে আনে সমালোচনার ঝড়ের কেন্দ্রে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে জয় লিখেন ‘যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম, স্ট্যাটাস দিতাম না। আশপাশে এমন অনেক আছে। অথচ আমি স্ট্যাটাস দেই আর গালি শুনি। অনেকে ভয়ও দেখায়। যারা চুপ, তাদের অপরাধ কেউ মনেও করে না, তাদের কেউ গালিও দেয় না।’

তার এই বক্তব্য ঘিরেই চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ কেউ জয়ের সাহসী অবস্থানকে সমর্থন করেছেন, আবার অনেকেই তাকে আক্রমণ করে অশালীন মন্তব্য করেছেন।

একজন মন্তব্য করেন, ‘আচ্ছা ভাইয়া, আপনাকে মানুষ কেন গালি দেয়?’ নোমান খান নামের এক অনুসারী লিখেছেন, ‘সত্যের পক্ষে থাকুন, মানুষ ভালোবাসবেই। তবে আওয়ামী লীগ থেকে দূরে থাকুন।’ আব্দুল্লাহ নামে একজনের পরামর্শ ‘এত কথা আর খাতিরের দরকার কি, চুপ থাকেন কয়দিন, দিন ফিরবে ইনশাআল্লাহ।’ অন্যদিকে একজন ভক্ত লিখেছেন, ‘ঠিক বলেছেন ভাই, আপনার মতো সৎ সাহস সবার নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা ‘ক্লোজড’

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১০

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১১

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১২

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৩

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৪

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

১৫

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

১৬

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

১৭

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

১৮

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

১৯

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

২০
X