তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

দিশার প্রেমের গুঞ্জন

দিশার প্রেমের গুঞ্জন

বলিউড অভিনেত্রী দিশা পাটানি মানেই গ্ল্যামার, ফিটনেস আর বড় পর্দার ব্যস্ততা। সম্প্রতি তার আসন্ন সিনেমা ও উদয়পুরে স্টেবিন বেন ও নুপূর সাননের বিয়েতে উপস্থিতি নিয়ে যখন ইন্টারনেট সরগরম, ঠিক তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন। কারণ, সেই বিয়ের অনুষ্ঠানেই দিশাকে দেখা গেছে এক নতুন মুখ—পাঞ্জাবি ইন্ডিপেনডেন্ট মিউজিক শিল্পী তালউইন্ডারের সঙ্গে।

উদয়পুরের রাজকীয় বিয়ের আয়োজনে দিশা ও তালউইন্ডারকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয় জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দুজনকে হাত ধরাধরি করতে দেখা যায়, যা মুহূর্তেই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয়। যদিও এ বিষয়ে এখনো কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবু নীরবতাই যেন রহস্যকে আরও ঘনীভূত করেছে।

পাঞ্জাবে জন্ম নেওয়া ও ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা তালউইন্ডার সিং সিধু একজন গায়ক, গীতিকার ও প্রযোজক। পাঞ্জাবি সংগীতের শিকড়ের সঙ্গে আরঅ্যান্ডবি ও হিপ-হপের বৈশ্বিক ধারার মেলবন্ধনই তার সৃষ্টির মূল শক্তি।

তবে সংগীতের বাইরেও তালউইন্ডারকে আলাদা করে তোলে তার রহস্যময় উপস্থিতি। খ্যাতির দৌড়ে শামিল না হয়ে তিনি বরাবরই শিল্পকে গুরুত্ব দিয়েছেন বেশি। দীর্ঘ সময় ধরে মুখোশ পরে কিংবা মুখ ঢেকে পারফর্ম করে এসেছেন তিনি, যেন শিল্পীর পরিচয়ের চেয়ে গানই হয়ে ওঠে মুখ্য। এ স্বতন্ত্র অবস্থানই তাকে মূলধারার আলোচনায় আসার আগেই এনে দেয় এক নিবেদিত ভক্তগোষ্ঠী।

‘কাম্মো জি’, ‘ধুন্ধলা’, ‘খায়াল’-এর মতো গান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। শুধু তাই নয়, আন্তর্জাতিক সংগীত জগতেও তার পদচারণা রয়েছে। বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপার কনসার্টে ওপেনিং অ্যাক্ট হিসেবে পারফর্ম করার অভিজ্ঞতাও আছে তার ঝুলিতে।

দিশা পাটানির ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। এর আগে অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, ২০২২ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। এরপর থেকেই দিশার প্রেমজীবন নিয়ে নানামুখী জল্পনা চলছিল। তবে আপাতত দিশা পুরোপুরি মনোযোগী নিজের ক্যারিয়ারে। সামনে রয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ও ‘ও রোমিও’র মতো বড় বাজেটের সিনেমা। অন্যদিকে, তালউইন্ডারও ব্যস্ত নিজের সংগীতযাত্রায়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X