তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

অসুস্থ শবনম ফারিয়া

অসুস্থ শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে গুরুতর অসুস্থতায় ভুগছেন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে আক্রান্ত। এ কারণে সম্পূর্ণভাবে কণ্ঠস্বর হারিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি পোস্ট দেন শবনম ফারিয়া।

পোস্টে তিনি লেখেন, গত আট দিন তার কণ্ঠস্বর বন্ধ রয়েছে এবং গলায় মারাত্মক সংক্রমণ দেখা দিয়েছে। অভিনেত্রী জানান, গত ৫ জানুয়ারি থেকেই মূলত অসুস্থতা শুরু হয়। ওইদিন কথা বলার শক্তি হারিয়ে ফেলেন তিনি। এরপর কণ্ঠস্বর ফেরাতে জোর করে কথা বলার চেষ্টা করায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। অসুস্থতার কারণে তাকে একাধিক পূর্বনির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে শারীরিক অবস্থার কারণে ফোনকল রিসিভ করতেও পারছেন না শবনম ফারিয়া। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, অনেক ফোন আসছে, তবে এখন কথা বলা সম্ভব নয়। খুব জরুরি হলে টেক্সট মেসেজ করার অনুরোধ জানান তিনি।

অভিনেত্রীর এ পোস্টের পরপরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মন্তব্যের ঘরে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X