আশীষ শর্মা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম
প্রিন্ট সংস্করণ

দর্শক শুধু ভায়োলেন্স দেখতে চায় না: আফসানা মিমি

আফসানা মিমি I ছবি: সংগৃহীত
আফসানা মিমি I ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি সম্প্রতি শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘উইমেন ফিল্মমেকারস’ বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে বিদেশি নির্মাতা ও শিল্পীদের সঙ্গে বিচারকের প্যানেলে ছিলেন। তিনি এ উৎসবে তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা উপভোগ করেছেন বলে জানিয়েছেন। এর আগে, মিমি ভিয়েতনামের হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রজেক্ট মার্কেটে তার সিনেমা রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলসের জন্য পুরস্কারও জিতেছিলেন।

উৎসব শেষে মিমি তার অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘দর্শক সবসময় শুধু ভায়োলেন্স দেখতে চায় না। তারা বরাবরই ভালো গল্প দেখতে চায়।

কারণ, দর্শক ধরে রাখার এটাই সবচেয়ে বড় শক্তি। সে জায়গা থেকে এবার ভালো গল্পের বেশ কিছু দেশীয় সিনেমা আমরা দেখেছি। সামনে আরও বেশি এমন গল্প দেশীয় নির্মাতারা উপহার দেবে বলে আমি আশাবাদী।’

এ সময় নিজের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে মিমি বলেন, ‘কাজের মাধ্যমে আমার নতুন কোনো প্রাপ্তি নেই। আমার সবই প্রাপ্তি। নিজের জীবনে আমি এত এত ভালো নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, যা আমার ক্যারিয়ারে প্রাপ্তি এনে দিয়েছে। তাই আমার কোনো অপ্রাপ্তি নেই। তবে প্রত্যাশা আছে অনেক। সামনে যা পূরণ করতে চাই। আরও ভালো ভালো গল্পে নিজে অভিনয় করার পাশাপাশি পরিচালনাও করতে চাই।’

নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি অনেকদিন ধরে অভিনয়ে অনিয়মিত। সবশেষ তাকে নির্মাতা তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় দেখা যায়। এ ছাড়া তিনি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘আন্ধার’ নামের এ সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী। এরই মধ্যে চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়ে গেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X