বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ফেক আইডি নিয়ে বিপাকে আফসানা মিমি

আফসানা মিমি। ছবি: সংগৃহীত
আফসানা মিমি। ছবি: সংগৃহীত

নব্বই দশকের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি। দীর্ঘ সময় অভিনয়ে অনিয়মিত থাকলেও সাম্প্রতিক সময়ে মাঝেমধ্যে পর্দায় দেখা দিচ্ছেন তিনি। সর্বশেষ ‘উৎসব’ সিনেমায় অনবদ্য অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তবে এই প্রশংসার রেশ না কাটতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় পড়েছেন এই অভিনেত্রী।

ফেসবুকে নিজের নামে খোলা একটি ‘ফেইক আইডি’ নিয়ে বিপাকে পড়েছেন আফসানা মিমি।

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনের অনেকেই লক্ষ্য করছেন, আফসানা মিমির নাম ও ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডি থেকে তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। শুধু তাই নয়, ম্যাসেঞ্জারের মাধ্যমে পাঠানো হচ্ছে বিভিন্ন খুদেবার্তাও। বিষয়টি নজরে আসার পর বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই তারকা।

এ বিষয়ে গণমাধ্যমকে স্পষ্ট বার্তা দিয়েছেন আফসানা মিমি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি কোনো সোশ্যাল মিডিয়াতেই নেই। মিমি বলেন, ‘এটা ভুয়া। আমি কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি না। কে বা কারা এসব করছে, তা আমি জানি না।’

অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, মিমির নামে চালু হওয়া আইডিটি সম্পূর্ণ মিথ্যা এবং কেউ না কেউ অসৎ উদ্দেশ্যে এটিকে ব্যবহার করে ভুয়া পরিচয় তৈরি করছে। তাই সবাইকে এই ভুয়া আইডি থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১১

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১২

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১৩

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৪

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৫

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৬

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৭

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৮

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৯

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

২০
X