তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম
প্রিন্ট সংস্করণ

শ্রীলঙ্কায় তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ I ছবি: সংগৃহীত
তাসনিয়া ফারিণ I ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-এর শুটিংয়ের জন্য। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় নিয়মিত কাজ করা এই অভিনেত্রী সেখান থেকে সামাজিকমাধ্যমে একাধিক ছবি শেয়ার করছেন।

প্রকাশিত ছবিতে দেখা যায়, শ্রীলঙ্কার একটি পাঁচতারকা হোটেলের সামনে ও সমুদ্রতটে সময় কাটাচ্ছেন ফারিণ। সমুদ্রের পাড়ে বসে অবসর মুহূর্ত উপভোগ করতে দেখা গেছে তাকে।

কয়েক মাস আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খানের নায়িকা হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তাসনিয়া ফারিণ। সে সময় তিনি অডিশন দিতে প্রস্তুত বলেও জানান। শাকিব খান তখন অডিশনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। এরপর থেকেই ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে ফারিণের অভিনয়ের গুঞ্জন শুরু হয়। পরে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ।

এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আরও অভিনয় করছেন সাবিলা নূর। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ আরও অনেকে।

নব্বইয়ের দশকের গল্পে নির্মিত ‘প্রিন্স’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এতে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। দেশের বাইরে শুটিং ও তারকাবহুল এই সিনেমা নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা থাকলেও শুটিং ও নির্মাণ বিলম্বের কারণে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ১৪ জানুয়ারি থেকেই শ্রীলঙ্কায় অবস্থান করছেন সিয়াম আহমেদ। পরদিন থেকে তিনি মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন। এই সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সিনেমার ২৮ সদস্যের একটি ইউনিট বর্তমানে সেখানে কাজ করছে। শুটিং চলবে এ মাসের শেষ পর্যন্ত।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X