তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১০:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

বিয়ের পিঁড়িতে বুশরা

স্বামীর সঙ্গে তরুণ সংগীতশিল্পী বুশরা শাহরিয়ার।
স্বামীর সঙ্গে তরুণ সংগীতশিল্পী বুশরা শাহরিয়ার।

আলাপের সূচনা সোশ্যাল মিডিয়ায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তা গড়িয়েছে বন্ধুত্ব ও প্রেমে। সম্প্রতি সেই সম্পর্ক পেয়েছে পরিণতি। রোমান্সের এই কথাগুলো তরুণ সংগীতশিল্পী বুশরা শাহরিয়ারের। দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।

বুশরার বরের নাম আসিফ নাওয়াব চিশতি। পেশায় ব্যবসায়ী। গত ১৭ জুন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তাদের বিয়ে সম্পন্ন হয়। সেদিন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন।

তবে বুশরা যেহেতু গানের সঙ্গে যুক্ত, তাই শোবিজের মানুষ নিয়ে আগামী ডিসেম্বরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা করবেন বলে জানালেন।

বুশরা বলেন, ‘আমি আমার অভিমান ভাঙানোর মানুষটিকে খুঁজে পেয়েছি। তাই জীবনের নতুন অধ্যায়ের পাতা খুললাম। সবার কাছে দোয়া চাই।’

‘তোমাকে ভালোবেসে’খ্যাত এই গায়িকা জানান, ব্যবসায়ী আসিফের সঙ্গে তার পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। তবে পিএইচডি করতে বছর পাঁচেক ভারতে ছিলেন গায়িকা। ফলে দুজনের কথা হতো অনলাইনে, সোশ্যাল মিডিয়ায়। সম্পর্ক গাঢ় হওয়ার পর দুজনেই উপলব্ধি করলেন, বাকি জীবনটা একসঙ্গে কাটাতে চান। সেই ভাবনা থেকেই মালা বদল।

প্রসঙ্গত, বুশরা শাহরিয়ারের কণ্ঠে ‘উৎসবের বাংলাদেশ’, ‘ভালোবাসার বাংলাদেশ’, ‘গল্প হবি আয়’ ইত্যাদি গান সাড়া পেয়েছে। গত বছর ‘একশ নালিশ’ ও ‘তোমায় যদি’ শিরোনামের দুটি গান উপহার দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১০

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১১

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১২

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৩

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৪

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৫

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৬

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৭

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৮

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৯

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

২০
X