তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০২:৪৯ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বাড়ল বিনামূল্যে ‘মুজিব’ সিনেমা দেখার মেয়াদ

‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত
‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পোস্টার। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার বিনামূল্যে প্রদর্শনীর মেয়াদ বেড়েছে। আগামীকাল রোববার থেকে এ সুবিধা পাবেন দর্শকরা। ছবিটি দেখতে প্রতি শোতে উপচেপড়া ভিড় দেখে জেলা প্রশাসকের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমে এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিকটি গোপালগঞ্জের দর্শকদের হৃদয় কেড়েছে। প্রতিটি শোতে দর্শকের উপচেপড়া ভিড় দেখা গেছে। তরুণ প্রজন্ম ছবিটি বেশি দেখছে। কেউ কেউ সিট না পেয়ে সিনেমাটি দেখতে পারেননি। তাই সব দর্শকের চলচ্চিত্রটি দেখার সুযোগ করে দিতে আমরা প্রদর্শনী বাড়িয়েছি। আশা করছি আরও অন্তত সাত হাজার দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাবেন।’

আগামীকাল পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে চলবে ‘মুজিব’ সিনেমার প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা, দুপুর ২টা থেকে বিকেল ৫টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ছবিটি প্রদর্শিত হচ্ছে। ১৩ অক্টোবর এ সিনেমা মুক্তির পর গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় সাত দিনব্যাপী বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার এর সাত দিনের বিনামূল্যে প্রদর্শনীর মেয়াদ শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১০

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১২

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৩

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৪

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৫

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৬

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৯

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

২০
X