তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৯:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

ন্যাড়া মাথায় শাহরুখ!

ন্যাড়া মাথায় শাহরুখ!

বছরের শুরুতেই ‘পাঠান’ দিয়ে বিশ্ব মাতিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এই মুহূর্তে এ অভিনেতার অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা ‘জওয়ান’। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এর আগে গতকাল প্রকাশ্যে এলো ‘জওয়ান’ ট্রেলার। ২ মিনিট ১২ সেকেন্ডের এ ট্রেলার এত কিছু দেখিয়ে দিল যে, মাথা ঘুরতে বাধ্য। যেখানে একেবারেই অচেনা লুকে দেখা দিলেন শাহরুখ। ন্যাড়া মাথায় হাজির হলেন তিনি।

একজন ‘জওয়ান’ জানেন না তিনি কে, পরিচয় কী, ভালো না মন্দ—এসবের কোনো উত্তর তার জানা নেই। সেসব প্রশ্নের উত্তর খুঁজতেই আসছেন শাহরুখ-অ্যাটলির যুগলবন্দি ‘জওয়ান’।

ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে কার চেজিং—সবই আছে এতে। গোটা গায়ে ব্যান্ডেজ বেঁধে মূর্তিরূপেও দেখা মিলল শাহরুখের। রাফ অ্যান্ড টাফ, অথচ হট লুকে ধরা দিলেন নয়নতারাও। এ ট্রেলার দর্শকের মনে প্রশ্ন উসকে দিয়েছে একাধিক। আদতে কীসের গল্প বলবে এ ছবি? শাহরুখ কি হিরো না ভিলেন?

ট্রেলারের শেষ দৃশ্যে তার পুরোনো বলিউড গান ‘বেকারার করকে হামে ইয়্যু না’তে নাচতেও দেখা গেছে। ফলে গোটা ট্রেলার দেখে এটুকু স্পষ্ট যে, শাহরুখ এ ছবিতে এমন এক চরিত্রে ধরা দিতে চলেছেন, যা চট করে বোঝা যাবে এমনটা নয়। একাধিক স্তর আছে এ চরিত্রের।

সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে

তামিল সুপারস্টার বিজয় সেতুপতিকে। এ ছাড়া গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও সুনীল গ্রোভার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১০

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১১

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১২

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৩

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৫

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৬

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৭

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৮

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৯

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

২০
X