তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০১:৫৮ এএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১২:২৪ পিএম
প্রিন্ট সংস্করণ

নায়ক যখন শ্বশুর

নায়ক যখন শ্বশুর

২০০৯ সালে সিনেমাটির শুটিং যদি শুরু হতো, তিনিই হতেন নায়ক। অথচ সিনেমার শুটিং এতটাই দেরিতে শুরু হলো যে, নায়ককে শ্বশুরের চরিত্রে অভিনয় করতে হয়েছে। বলছিলাম ‘কাজল রেখা’ সিনেমার অভিনেতা ইরেশ যাকেরের কথা।

গিয়াস উদ্দিন সেলিম ‘মনপুরা’ নির্মাণ করে দর্শক মহলে সুনাম কুড়িয়েছিলেন। তার নির্মিত ‘স্বপ্নজাল’ সিনেমাটিও প্রশংসিত হয়েছে। এবার ‘কাজল রেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় আসছেন এই নির্মাতা। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরান’খ্যাত শরিফুল রাজ। মূলত রাজের চরিত্রেই অভিনয়ের কথা ছিল ইরেশের। এখানে ইরেশের মেয়ের চরিত্রটি করেছেন সময়ের আলোচিত নাটকের মুখ সাদিয়া আয়মান।

ইরেশ বলেন, ২০০৯ সালে সেলিম ভাই আমাকে নায়ক চরিত্রটি করার জন্য গল্পটি শুনিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেলাম নায়কের শ্বশুর।

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সাদিয়া আয়মান বলেন, আমি ইরেশ যাকেরের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। শুটিং সেটে অভিনয় করতে করতে তার মেয়েই হয়ে গিয়েছিলাম। যেদিন শুটিং শেষ করলাম খুব কান্না পাচ্ছিল।

অন্যদিকে রাজের ভাষ্য, ভাগ্যিস তখন সেলিম ভাই সিনেমাটি নির্মাণ করেননি। তাহলে তো এ সিনেমায় আমার নায়ক হওয়া হয়ে উঠত না।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নবাগতা মন্দিরা চক্রবর্তী, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমি, মিথিলা, খায়রুল বাসারসহ অনেকে।

ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ‘কাজল রেখা’ সিনেমাটি আসছে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ঈদ ও পহেলা বৈশাখ দুটি উৎসব সামনে রেখে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। জানা গেছে, দেশের বাইরেও পর্যায়ক্রমে সিনেমার বাণিজ্যিক প্রদর্শনী হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১০

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১১

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৩

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৫

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৬

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৭

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৮

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৯

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

২০
X