তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৩:৩৯ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

রুবেলকে চাইছেন শিল্পীরা

রুবেলকে চাইছেন শিল্পীরা

ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময়। ১৯ অথবা ২৭ এপ্রিল— এই দুই তারিখের একটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিয়ে মিশা-ডিপজল পরিষদ নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে। তবে কমিশন থেকে কোনো জবাব আসেনি। মিশারা চাইছেন ১৯ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হোক।

এদিকে দিন যত যাচ্ছে নির্বাচনকেন্দ্রিক আমেজ বেড়েই চলেছে। মিশা সওদাগর সভাপতি পদে আর মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন।

সূত্রের খবর, এবারের নির্বাচনে এ প্যানেল থেকে সভাপতি হিসেবে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলকে চাইছেন শিল্পীদের একটি বড় অংশ।

ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের খবর, শুরু থেকে রুবেল-ডিপজল প্যানেল চূড়ান্ত ছিল।

ডিপজলও নাকি চেয়েছিলেন রুবেলই সভাপতি হোক। দুজনের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো। কিন্তু শেষ পর্যন্ত কোনো এক অজানা কারণে এ প্যানেলে সভাপতি করা হয় মিশাকে। বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানার ছোট ভাই রুবেল। এ পরিবারের প্রতি ইন্ডাস্ট্রির মানুষের একটা অন্যরকম আবেগ জড়িয়ে রয়েছে।

নায়ক রুবেল একজন সাংগঠনিক মানুষ। সিনিয়রদের সম্মানের পাশাপাশি সহশিল্পীদের সঙ্গে তার সম্পর্ক চমৎকার। তাই তো ফাইটের শিল্পী থেকে শুরু করে সিনিয়র শিল্পীদের পছন্দের তালিকায় শীর্ষে এই নায়ক। রুবেল সভাপতি পদে নির্বাচন না করায় তাদের অনেকেই মনঃক্ষুণ্ন।

সূত্র বলছে, সহসভাপতি হিসেবে রুবেলকে সমিতির নির্বাচনে দেখা যাবে। তবে শেষ পর্যন্ত পানি কোন দিকে গড়ায় তা সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X