তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৩:২৬ এএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৩:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

মা হলেন ক্যামেরন

মা হলেন ক্যামেরন

হলিউডের জনপ্রিয় অ্যাকশন অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার স্বামী বেনজি ম্যাডেন পুত্র সন্তান ও মায়ের ছবি প্রকাশ করে এ খবর দেন। খবর পিপলের।

ইনস্টাগ্রাম পোস্টে স্বামী বেনজি লিখেছেন, ‘আমাদের ঘরে নতুন অতিথি এসেছে। দ্বিতীয়বারের মতো আমি ও ক্যামেরন বাবা মা হয়েছি। বিষয়টি আমাদের কাছে অত্যন্ত আনন্দের। আমরা আমাদের ছেলে কার্ডিনাল ম্যাডেনের জন্ম ঘোষণা করতে পেরে ধন্য। সে অসাধারণ এবং তাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। সন্তানের নিরাপত্তার কারণে তার ছবি এখনই প্রকাশ করছি না।’

তবে ইনস্টাগ্রাম পোস্টে সন্তানের জন্মের তারিখ উল্লেখ করা হয়নি। ২০১৯ সালে প্রথম মা হন এই অভিনেত্রী। ক্যামেরন হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রীদের মধ্যে একজন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দর্শক প্রিয় ও বক্স অফিসে সফল বেশকিছু সিনেমা উপহার দিয়েছেন।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘দ্য মাস্ক’, ‘মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং’, ‘দেয়ারস সামথিং অ্যাবাউট ম্যারি’, ‘চার্লিস অ্যাঞ্জেলেস’, ‘ভ্যানিলা স্কাই’, ‘গ্যাংস অব নিউইয়র্ক’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১০

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১১

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১২

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৩

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৪

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৫

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৬

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৭

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৮

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৯

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

২০
X