তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১২:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

শুভ জন্মদিন আসিফ আকবর

সংগীত শিল্পী আসিফ আকবর। ছবি : সংগৃহীত
সংগীত শিল্পী আসিফ আকবর। ছবি : সংগৃহীত

ঝড়ের মতো সংগীতাঙ্গনে আবির্ভাব তার। ২০০১ সালে প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশের পর আকাশ ছোঁয়া জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ক্যারিয়ারে কাজের ধরনে বারবার পরিবর্তন এনেছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে এগিয়ে নিয়েছেন নিজস্ব ঢঙে।

দরাজ কণ্ঠের আসিফ শ্রোতাদের হৃদয়ে ঝড় তোলেন আজও। এ প্রজন্মের শ্রোতাদের জন্যও গান তৈরি করছেন নিয়মিত। গানের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ তিনি।

ভালো গানের প্রতি ক্ষুধার কারণেই এখনো ভক্তদের মাঝে সমান জনপ্রিয় এই শিল্পী। দেশের বাইরেও শোয়ের জন্য নিয়মিত ডাক পাচ্ছেন। ভারতের নামি প্রযোজনা সংস্থা ‘সারেগামা’ ও টি-সিরিজ থেকে তার গান প্রকাশের কথা চলছে। সেক্ষেত্রে হিন্দি গানে আসিফকে পাবেন তার ভক্তরা। আজ এই শিল্পীর জন্মদিন। ১৯৭২ সালের আজকের এই দিনে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন তিনি। তবে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার পর থেকেই নিজের জন্মদিন পালন করা থেকে বিরত তিনি।

বিশেষ এই দিনে আসিফ আকবর কালবেলাকে বলেন, মানুষের জীবনে একটি করে দিন যায়। এক এক করে নতুন অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে এগিয়ে যাই আমরা। জীবনের প্রতিটি দিন সুন্দর। প্রতিটি মুহূর্ত উপভোগ করার মতো। আমি জন্মদিন উদযাপন করি না। তবে ফ্যান-শুভাকাঙ্ক্ষীদের কাছে থেকে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে অসংখ্য বার্তা পাই। ফ্যানরা দেশে-বিদেশে তাদের মতো করে জন্মদিন উদযাপন করে থাকে। ভালোবাসা অবিরাম…

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১০

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১১

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১২

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৩

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৪

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৫

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৬

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৭

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৮

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৯

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

২০
X