তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০২:৩২ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০১:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

হুমকির অভিযোগ অস্বীকার পলির

হুমকির অভিযোগ অস্বীকার পলির

একসময়ের আলোচিত চিত্রনায়িকা পলির বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার।

গত ২০ ফেব্রুয়ারি বনানী থানায় পলির বিরুদ্ধে জিডি করেছেন তিনি। জিডি নং ১৪৯৮।

অভিযোগে বলা হয়েছে, জেনিফারকে জানে মেরে ফেলাসহ অ্যাসিড মারার হুমকি দিয়েছেন পলি। জিডিতে উল্লেখ করেছেন, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার সময় বিবাদী চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি একজন অপরিচিত লোকসহ আমার বনানী থানাধীন বাসায় এসে ড্রইংরুমে ঢুকে আমার ২ জন অতিথি মো. ওসমান গনি বাপ্পি এবং মুরাদ চৌধুরীদের সামনে আমাকে অকথ্য ভাষায় গালাগালসহ ভয়ভীতি হুমকি প্রদর্শন করে এবং আমাকে জানে মেরে ফেলাসহ অ্যাসিড মারবে বলে হুমকি দেয়। এর তিন-চার দিন আগে একটি অপরিচিত নম্বর থেকে আমাকে একই রকম হুমকি দেয়।

এদিকে বিষয়টি নিয়ে পলি কালবেলাকে বলেন, এটা পুরোপুরি ভিত্তিহীন একটি অভিযোগ। এর কোনো সত্যতা নেই। সামনে আমার শিল্পী সমিতির ইলেকশন। আমি সেখানে অংশগ্রহণ করছি। তাই উদ্দেশ্যপ্রণোদিত হয়ে, আমাকে হ্যারাজ ও মেন্টাল টর্চার করার জন্য এ ধরনের অভিযোগ আনা হয়েছে। ইন্ডাস্ট্রিতে আমার যারা সিনিয়র আছেন, তারা বিষয়টি দেখছেন। তারাই এ বিষয়ে মতামত দেবেন।

‘ফায়ার’ সিনেমার নায়িকা আরও বলেন, তিনি (জেনিফার) যা বলেছেন তা পুরোপুরি একটি ডাহা মিথ্যা কথা। এ ধরনের কোনো কিছুই ঘটেনি। যেহেতু আমি ইলেকশন করছি, আমি জাস্ট জেলাসির শিকার।

মান্না, শাকিবদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পলি। শতাধিক সিনেমার এই অভিনেত্রীর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগও ছিল। দীর্ঘদিন ধরে সিনেমায় দেখা যায় না তাকে। তবে চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে সরব উপস্থিতি থাকে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X