তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৩:০৮ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

আমি এমনই

আমি এমনই

কুসুম শিকদার। মডেলিং ও অভিনয় পেশায় দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশি বিনোদন অঙ্গনে কাজ করছেন তিনি। উপহার দিয়েছেন দর্শকপ্রিয় বেশকিছু নাটক। অভিনয় করেছেন বড় পর্দাতেও। বর্তমানে ব্যস্ত আছেন নিজের পরিচালিত প্রথম সিনেমা ‘শরতের জবা’ নিয়ে। সম্প্রতি নজর কেড়েছে তার গ্ল্যামারাস উপস্থিতি।

কুসুমের বর্তমান ব্যস্ততা নিয়ে কথা হয় কালবেলার সঙ্গে। শুরুতেই ‘লাল টিপ’খ্যাত নায়িকা জানান, ‘আমি বর্তমানে ব্যস্ত আছি আমার প্রথম সিনেমা ‘শরতের জবা’ নিয়ে। আনন্দের সংবাদ হচ্ছে এটি এরই মধ্যে সেন্সর হয়ে গেছে। এখন চলছে পোস্টারের কাজ। আপাতত এটা নিয়েই আমার ব্যস্ততা। কারণ নিজের পরিচালনায় প্রথম সিনেমা। তাই সবকিছু একদম নিখুঁতভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই।’

অভিনেত্রীর অনেকদিন নতুন কোনো কাজ নেই। তবে সম্প্রতি তার বেশকিছু ছবি আবারও তাকে আলোচনায় নিয়ে এসেছে। এর কারণ জানতে চাইলে কুসুম বলেন, ‘আমি আসলে এমনই। সবকিছু সময় নিয়ে করি। সেই ২০১৭ সালে আমার ‘নেশা’ গান প্রকাশ হয়েছে। এরপর আর নতুন কোনো কাজ আমি করিনি। দীর্ঘসময় পর আবার ফিরছি, তাই ভাবলাম নিজেকে একটু অন্যভাবে উপস্থাপনা করি। এর থেকে বেশকিছু নয়। এ ছাড়া আমি যখন ‘নেশা’ গান দিয়ে ফিরেছিলাম, তখনো সবাই আমার লুক ও গ্ল্যামার নিয়ে প্রশংসা করেছে। এবারও তাই।’

কুসুমের হাতে এখন কী কী কাজ আছে এবং ওটিটিতে অভিনয়ের ইচ্ছে আছে কি না—জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আমি আমার সিনেমা নিয়েই ব্যস্ত। এ ছাড়া আর কোনো কিছুতেই এখন মন দিচ্ছি না। আর ওটিটি প্ল্যাটফর্মে কাজের ইচ্ছে বলতে, সবাই জানে আমি অভিনয়ের ক্ষেত্রে একটু খুঁতখুঁতে। তাই ভালো গল্প, নির্মাতাসহ সবকিছু ব্যাটে বলে হলে অবশ্যই কাজ করব। কারণ এটাই আমার পেশা।’

কুসুমকে সব শেষ বড় পর্দায় দেখা গেছে গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমায়। এরপর তিনি বেশকিছু নাটক করলেও নতুন কোনো সিনেমায় আর দেখা যায়নি। শরতের জবাতে নির্মাণের পাশাপাশি প্রযোজকের দায়িত্বেও আছেন তিনি। গল্প-চিত্রনাট্য তারই। করেছেন অভিনয়ও। কুসুমের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর।

কুসুম ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, হাসনাত রিপন, জাহাঙ্গীরসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১০

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১১

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১২

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৫

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৮

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X