তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০২:৩৭ এএম
আপডেট : ২৪ মে ২০২৪, ১১:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

পপাইর বছরের শেষ কনসার্ট

পপাই বাংলাদেশ। ছবি : সংগৃহীত
পপাই বাংলাদেশ। ছবি : সংগৃহীত

আজ ২৪ মে বাংলাদেশের বছরের শেষ কনসার্ট করতে যাচ্ছে পপাই বাংলাদেশ ব্যান্ড। একক এ কনসার্টে তারা নিজেদের সব গান শ্রোতাদের সামনে গেয়ে শোনাবেন। আয়োজক প্রতিষ্ঠান ইভেন্টহোলিকের পক্ষ থেকে কালবেলাকে এমনটাই নিশ্চিত করা হয়।

গত ১০ মে ‘রক অ্যান্ড রিদম ৪.০’ কনসার্টে অংশ নিতে বাংলাদেশে আসে পপাই ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ব্যান্ডপ্রধান রাফফান ইমাম (পপাই)। এবার দ্বিতীয় কনসার্ট করেই দেশ ছাড়বেন তিনি। এমনটা জানিয়ে রাফফান বলনে, ‘পপাই—আ নাইট টু রিমেম্বার’ শিরোনামের এ কনসার্টটি হতে যাচ্ছে দেশে এ বছরের জন্য আমাদের শেষ কনসার্ট। এখানে আমরা টানা দুই ঘণ্টা গান করার পরিকল্পনা করছি। ইচ্ছা আছে নিজেদের সব গান ভক্তদের গেয়ে শোনাবার। কারণ এর আগের কনসার্টগুলোয় আমাদের সময় নির্দিষ্ট থাকায় অনেক গানের অনুরোধ থাকার পরও আমরা দর্শকদের শোনাতে পারিনি। তাই একক কনসার্টে আগত শ্রোতাদের সব গান শোনানোর ইচ্ছা আছে। এরপর আবার আমি দেশের বাইরে চলে যাব, এরপর এ বছরে বাংলাদেশে আসা হয় কি না, নিশ্চিত নই। তাই এটি আমাদের জন্য অনেক স্পেশাল কিছু হতে যাচ্ছে।’ কনসার্টটি ২৪ মে (আজ) শুক্রবার, ঢাকার আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কনসার্টের টিকিট ইভেন্টহোলিকের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হয়। সাধারণ ক্যাটাগরির টিকিট মূল্য ৮৯৯ টাকা এবং ভিআইপি টিকিট ১৪৯৯ টাকা। পপাই ছাড়াও দুটি গেস্ট ব্যান্ড লিসান অ্যান্ড দ্য ব্লাইন্ডমেন এবং ফ্রিকোয়েন্সি ২.০-এর পরিবেশনার পর মঞ্চে উঠবে পপাই। কনসার্ট শেষ হবে রাত সাড়ে ৮টায়। পপাই বাংলাদেশের বর্তমান লাইনআপে রাফফান ইমাম ছাড়াও আছেন, রবি, শাফাত, তালাত, তানসিফ, প্রমিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছরের রীতি ভাঙলেন ‘ডিসি সারওয়ার’

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১০

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১১

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১২

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৩

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৪

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৫

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৯

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

২০
X