তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০২:২৮ এএম
আপডেট : ২৬ মে ২০২৪, ১১:২২ এএম
প্রিন্ট সংস্করণ

ফেরদৌসের আমন্ত্রণে সুজাতা...

অভিনেত্রী সুজাতা আজিম ও ফেরদৌস আহমেদ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী সুজাতা আজিম ও ফেরদৌস আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জীবন্ত কিংবদন্তির নাম অভিনেত্রী সুজাতা আজিম। নিজের অভিনয় দিয়ে যুগ যুগ ধরে মুগ্ধ করে রেখেছেন দর্শকদের। কাজ করেছেন কালজয়ী বেশকিছু সিনেমায়। অভিনয় কমিয়ে দিলেও দক্ষতার সঙ্গে দায়িত্বপালন করে যাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের একজন সম্মানিত সদস্য হিসেবে। এবার নায়ক ফেরদৌসের আমন্ত্রণে ঘুরে এলেন তার রাজনৈতিক কার্যালয়ে। অভিনেত্রীকে পেয়ে উচ্ছ্বসিতও এই সংসদ সদস্য।

ফেরদৌসের অফিসে গিয়ে গল্প-আড্ডায় মেতে ওঠেন এই অভিনেত্রী। সুজাতা আজিম বলেন, ‘ফেরদৌস আমার অত্যন্ত স্নেহভাজন। ও শিক্ষিত, মার্জিত, বিনয়ি একজন মানুষ। জনগণের ভালোবাসায় আজ ফেরদৌস জনগণেরই প্রতিনিধিত্ব করছে। এটি আনন্দের, জনগণের ভালোবাসায় ও সামনে এগিয়ে যাবে, আমার বিশ্বাস। শুধু রাজনীতি নিয়েই যে তার ভাবনা, তা কিন্তু নয়। সিনেমা নিয়েও রয়েছে তার ব্যাপক পরিকল্পনা। আমি যতটুকু সময় তার রাজনৈতিক কার্যালয়ে ছিলাম, আমাকে অসম্ভব ভালোবাসা ও সম্মান জানিয়েছে। আমি তার আগামী দিনের সফলতা কামনা করছি।’

কিংবদন্তির আগমনে উচ্ছ্বসিত নায়ক ফেরদৌস বলেন, ‘সুজাতা আপা আমার অফিসে পা রেখেছেন। এটি আমার জন্য খুব আনন্দের। তিনি আমাদের চলচ্চিত্রের গর্ব। তাদের দেখানো পথেই আমরা এখন হাঁটছি। আমাকে তিনি ভীষণ স্নেহ করেন। তার প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা।’

ষাটের দশকে সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। চলচ্চিত্র তারকা সুজাতা অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন। তিনি ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১০

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৩

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৪

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৫

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৬

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৭

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৮

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৯

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

২০
X