তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০২:২৮ এএম
আপডেট : ২৬ মে ২০২৪, ১১:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

স্বস্তিকাকে নিয়ে নতুন গুঞ্জন

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। অভিনয়ের বাইরে শক্তিমান এই অভিনেত্রীকে নিয়ে এবার নতুন গুঞ্জন সামনে এসেছে। গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই নায়িকা।

সাহসী চরিত্রে অভিনয় করে স্বস্তিকা সবসময়ই ছিলেন আলোচনায়। ঠোঁটকাটা মন্তব্য করেও হয়েছেন সমালোচিত। তবে এসবের কোনো কিছুতেই যেন যায় আসে না কিছু তার। কাজ করে যাচ্ছেন নিজের মতো করেই। এবার এই অভিনেত্রী প্রথমবার বাংলা সিনেমায় গান গাইবেন। সেটিও রবীন্দ্রসংগীত। চলতি মাসের শেষে সম্ভবত তিনি গান রেকর্ড করবেন। একই দিনে তার সঙ্গে ছবির গান রেকর্ড করবেন ইমন চক্রবর্তী।

জানা গেছে, অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ‘দুর্গাপুর জংশন’ সিনেমায় প্লেব্যাক করতে চলেছেন স্বস্তিকা। অভিনেত্রীর কণ্ঠে শোনা যাবে ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ গানটি।

‘দুর্গাপুর জংশন’ সিনেমাটিতে দেখা যাবে, শিল্পশহর দুর্গাপুরের কিছু রহস্যজনক ঘটনা ঘটে, হয় একের পর এক খুন। এই খুনের কিনারা করতে মরিয়া এক সাংবাদিক। জানা গেছে, এই সাংবাদিকের চরিত্রেই ‘দুর্গাপুর জংশন’ সিনেমায় অভিনয় করছেন স্বস্তিকা। সিনেমায় কখনো গান না গাইলেও গানের প্রতি স্বস্তিকার ভালোবাসা ছোটবেলা থেকে। বাবা সন্তু মুখার্জির সঙ্গে মিলে রবীন্দ্রসংগীতও গেয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১০

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১১

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১২

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৩

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৪

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৫

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৬

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৭

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৮

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৯

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

২০
X