তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০২:২৩ এএম
আপডেট : ০২ জুন ২০২৪, ১২:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

কানাডা যাচ্ছে চিরকুট

কানাডা যাচ্ছে চিরকুট

দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় ব্যান্ড চিরকুট। দর্শক প্রিয়তার কারণে প্রতি বছরই দেশের বাইরে প্রচুর কনসার্ট করে সুমি ও তার দল। সেই ধারাবাহিকতায় এ বছর কানাডায় কনসার্ট করতে যাবে তারা। ‘বাংলাদেশে স্ট্রিট ফেস্টিভ্যাল’ শিরোনামের একটি উৎসবে গান গাইবে তারা।

কানাডায় চিরকুটের প্রথম কনসার্ট হবে জুলাইয়ের ১ তারিখ। বার্চমাউন্ট প্লাজায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এটি অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে কনসার্টে যোগ দেওয়ার বিষয়ে চিরকুটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, এখন পর্যন্ত দুটি কনসার্ট নিশ্চিত হয়েছে। এ সফরে আরও বেশকিছু কনসার্টের পরিকল্পনাও রয়েছে।

১ জুলাইয়ের পর চিরকুটের দ্বিতীয় কনসার্ট দ্য সিটি অব ক্যালগারিতে।

দেশের বাইরে বাংলাদেশের ব্যান্ড সংগীত নিয়ে দীর্ঘদিন কাজ করে আসছে চিরকুট। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএস ২০২৩’ শিরোনামে দেশটিতে দুই মাস গানযাত্রা করে ব্যান্ডটি। এ ছাড়া এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করার সুযোগ হয়েছে তাদের।

চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ শারমিন সুলতানা সুমি কথা-সুর-কণ্ঠ। পাভেল আরিন ড্রামস, দিব্য নাসের লিড গিটার, আরাফ বেইজ গিটার, জাহিদ নিরব কি-বোর্ড, হারমোনিয়াম, ভোকাল; রায়হান ইসলাম শুভ্র গিটার, ম্যান্ডোলিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X