তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০২:৪৮ এএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ১১:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

পরিচালনায় ফাল্গুনী হামিদ

পরিচালনায় ফাল্গুনী হামিদ

অভিনেত্রী, নাট্যকার, ঔপন্যাসিক ও পরিচালক ফাল্গুনী হামিদ। একসময় নিয়মিত পর্দায় দেখা যেত তাকে। তবে বিভিন্ন সংগঠনের দায়িত্বে থাকায় সেভাবে নির্মাণ ও অভিনয়ে দেখা যায় না এখন। এবার এক যুগ পর আবারও নির্মাণে ফিরলেন তিনি। যৌথ পরিচালনায় ‘আমাতে অস্পষ্ট তুমি’ নাটক দিয়ে ফিরছেন তিনি।

আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে নাটকের কাজে হাত দিয়েছেন এই নির্মাতা। তার সঙ্গে যৌথভাবে নাটকটি পরিচালনা করছেন আখতারুজ্জামান।

এরই মধ্যে নাটকের শুটিং শুরু হয়েছে। দীর্ঘ এক যুগ বিরতির পর আবারও নির্মাণে ফেরা নিয়ে ফাল্গুনী বলেন, ‘বিনোদনজগতে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। মাঝে একটা সময় মনে হলো ইন্ডাস্ট্রিটা আসলে আগের মতো নেই। একটা সময় এসে দেখি নিজের মতো করে কাজ করার জায়গাটা আর নেই। মাঝে অসুস্থ ছিলাম। এরপর লেখালেখি ও ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তারপর আবার ভাবলাম এখন আমার জগতে ফেরা উচিত। সেই জায়গায় আবারও ফেরা উচিত। সে ইচ্ছা থেকেই নাটকটির সঙ্গে যুক্ত হওয়া। খুবই ইউনিক একটি গল্প। আশা করছি সবার ভালো লাগবে। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাল্গুনী হামিদের মেয়ে তনিমা হামিদ। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার, শফিক খান দিলু, জাহিদ হাসান ও আহসান হাবিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X