এ এইচ মুরাদ
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০২:৫০ এএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০৪:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

শাকিবের ‘দরদ’-এর চাঞ্চল্যকর তথ্য

শাকিবের ‘দরদ’-এর চাঞ্চল্যকর তথ্য

বহুল আলোচিত সিনেমা ‘দরদ’-এর মুক্তির কথা ছিল এ বছরের ফেব্রুয়ারিতে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। একপর্যায়ে তো সিনেমার পরিচালক অনন্য মামুন বলেই ফেললেন, তিনি ‘দরদ’ সিনেমা ভারতীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছেন। সুতরাং সিনেমার মুক্তির বিষয়টি এখন আর তার হাতে নেই। এবার তিনি বলছেন, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সিনেমাটি মুক্তি পাবে।

এদিকে শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত ‘দরদ’ নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ রয়েছে। সিনেমার শুটিং হয়েছে ভারতের বিভিন্ন মনোরম লোকেশনে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় এই প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল। ‘জান্নাত’খ্যাত নায়িকার সঙ্গে শাকিবের রসায়ন কেমন হয়, সেটিও দেখার অপেক্ষায় নায়কের ফ্যানরা। বিগ বাজেটের ‘দরদ’ সিনেমা কেন ঈদের মতো বড় উৎসবে মুক্তি পাচ্ছে না।

এ নিয়ে অনেকের মনেই ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর, শাকিব খান নাকি নিজেই চান না ঈদে ‘দরদ’-এর মুক্তি। কারণ হিসেবে জানা যায়, ঈদে তার অভিনীত সিনেমা মুক্তির জন্য শাকিব নাকি অন্য সময়ের চেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন। ‘দরদ’ ঈদে মুক্তি পাবে না সেই শর্তেই তিনি সিনেমাতে চুক্তিবদ্ধ হন। যার অর্থ দাঁড়ায় শাকিব সিনেমাটির জন্য কম পারিশ্রমিক নিয়েছেন। তবে অনন্য মামুন অবশ্য ভিন্ন কথা শোনাচ্ছেন। তার ভাষ্য, বিগ বাজেটের ‘দরদ’ বাংলা, হিন্দিসহ আরও বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে। সব মিলে তাদের প্রস্তুতি নিতেও বেশ সময় লেগেছে। শুধু বাংলাদেশ কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করা হয়নি। ভারতসহ বিশ্বজুড়ে একযোগে মুক্তি দিতে চান তিনি।

ঘনিষ্ঠ সূত্রের তথ্য, মূলত চুক্তির গ্যাঁড়াকলেই আটকে রয়েছে ‘দরদ’। প্রযোজনা সংস্থার ইচ্ছা থাকা সত্ত্বেও ঈদে আলোর মুখ দেখছে না সিনেমাটি। তা না হলে এবার ঈদেই মুক্তি পেত চলচ্চিত্রটি। ভারতের বারাণসী ও এলাহাবাদে ‘দরদ’র শুটিং হয়েছে। শুটিংয়ের সময় প্রকাশিত শাকিব-সোনালের লুক প্রশংসিত হয়েছে। দুজনের স্থির চিত্রের রসায়ন দেখেই মুগ্ধ শাকিব ফ্যানরা। শেষ পর্যন্ত এটি প্রেক্ষাগৃহে কবে আসে, তা দেখার অপেক্ষায় দর্শক। আওয়াজের সিনেমাটি কতটা দর্শকপ্রিয়তা পায়, তা সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয় : অধ্যক্ষ ইউনুছ আহমাদ

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১০

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১১

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১২

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৩

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১৪

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১৫

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১৬

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৭

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১৮

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১৯

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

২০
X