শিবলী আহমেদ
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ১০ জুন ২০২৪, ১১:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

প্রস্তুতি ছাড়া সিনেমা করলে দায় আমার ওপরই আসবে: জেবা জান্নাত

প্রস্তুতি ছাড়া সিনেমা করলে দায় আমার ওপরই আসবে
প্রস্তুতি ছাড়া সিনেমা করলে দায় আমার ওপরই আসবে

নিজেকে নতুন করে গড়ার মিশনে নেমেছেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত। পড়াশোনা শেষ করে কোমর বেঁধে নামবেন অভিনয়ে। ছোট ও বড় পর্দা কিংবা ওটিটি, কোনোটি নিয়েই বিশেষ পরিকল্পনা নেই। তবে আগ্রহ আছে সব কটিতেই। সেভাবেই প্রস্তুত করছেন নিজেকে।

কাজ কম করছেন জেবা। ফিরিয়ে দিচ্ছেন সিনেমার অফারও। নাটক করছেন বেছে বেছে। কিছুদিন আগে একটি নামকরা প্রতিষ্ঠানের ফটোশুটে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। এরপর কাজ করেছেন একটি মিউজিক ভিডিওতে। সেটি ঈদে আসার কথা। কালবেলার সঙ্গে আলাপে এসব বললেন অভিনেত্রী।

কাজের বিষয়ে কথা উঠলে জেবা বলেন, কিছু নাটক করেছিলাম আগে। সেগুলোও হয়তো ঈদে মুক্তি পাবে। নতুন করে নাটক করা হয়নি। কাজ কমিয়ে দিয়েছি আগের থেকে। ঈদের পর অনেক নতুন নতুন কাজ আছে। অনেক অফার আছে। তবে আমি এখনো কাউকে কনফার্ম করিনি। সময় নিচ্ছি। একটু বেছে কাজ করছি। ঈদের পর ভালো ভালো কাজ করব।

কাজে আগের চেয়েও সিরিয়াস হবেন এই অভিনেত্রী। বললেন, আগে শখের বসে কাজ করতাম। কাজ করতে ভালো লাগত। মানুষের মধ্যে থাকতে ভালো লাগত। তবে এখন সবাই বলছে একটু বেছে কাজ করা উচিত আমার। আমারও মনে হলো বেছে কাজ করা ভালো। এর মানে এই নয় যে, আমি আগের কাজগুলো খাটো করছি। আগের কাজগুলোর জন্যই কিন্তু আমি আজ এ পর্যন্ত। পুরোনো কাজের প্রতি আমার শ্রদ্ধা আছে। ভবিষ্যতে আরও ভালো করতে পারব।

বড় পর্দা নিয়ে জেবার ভাবনা নেই খুব একটা। বললেন, বড় পর্দা নিয়ে কখনো আলাদাভাবে চিন্তা করিনি। কোনো পরিকল্পনা ছিল না। মিডিয়ায় আমি কী করব, কী করতে যাচ্ছি, এটা নিয়েও কোনো পরিকল্পনা ছিল না। তবে এখন একটু ভাবনা-চিন্তা করছি। সিদ্ধান্ত নিতে একটু সময় লাগছে। এরপর সিদ্ধান্ত নেব আমি আসলে কী করতে চাই। আমি চাই সব সেক্টরে কাজ করতে।

ভালোলাগার ফিরিস্তি দীর্ঘ করে জেবা বলেন, ওটিটি প্ল্যাটফর্ম আমার খুবই পছন্দ। সিনেমা হলে গিয়েও মুভি দেখি। আমার মনে হয় নিজেকে আরেকটু প্রস্তুত করা দরকার, অভিনয় দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন।

পছন্দের কোন তারকার সঙ্গে পর্দা ভাগ করতে চান, জবাবে জেবা বলেন, আর্টিস্ট বড় হোক কিংবা নতুন, সবার সঙ্গেই কাজ করতে আগ্রহী আমি। আমি কী করলাম সেটাই আমার কাছে মুখ্য। কার সঙ্গে কাজ করলাম, সেটা খুব একটা বড় বিষয় নয়।

সিনেমা নাকি নাটক, ভবিষ্যতে কোথায় থিতু হওয়ার ইচ্ছা আছে? জেবার ভাষ্য, ভবিষ্যতে নাটক নাকি সিনেমায় নিয়মিত হব, তা এখনই বলতে পারছি না। কারণ বর্তমানে বসে ভবিষ্যতের কথা বলা যায় না। আগামীতে হয়তো বড়-বড় কাজ করব, আবার এটাও হতে পারে যে, মিডিয়া ছেড়ে চলে গিয়েছি। বলা যায় না ভবিষ্যতে কী হয়।

সিনেমার প্রস্তাব হরহামেশাই পাচ্ছেন জেবা। বললেন, সিনেমার প্রস্তাব তো আমি সবসময়ই পাই। এমন না যে এটা নতুন, অনেক আগে থেকেই পাই। আমার কাছে মনে হয় সিনেমা অনেক বড় একটা সেক্টর, অনেক বড় আয়োজন। তাই সেখানে কাজ করতে হলে আমার প্রস্তুতিটাও সেরকম হওয়া লাগবে। প্রস্তুতি ছাড়া কাজ করলে সেটার দায় আসবে আমার ওপর। অনেক লোক আমার পেছনে পরিশ্রম করবে, আমার পেছনে লগ্নি করবে, সেটার ফল যদি ভালো না হয়, তাহলে তো আমার আফসোস হবে।

জেবা আরও বলেন, আমার পড়াশোনা প্রায় শেষের দিকে। এরপর আমি সময় পাব। তখন আমি অভিনয়টা ভালো করে শিখে নেব। এরপর মিডিয়ায় ভালোভাবে কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১০

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১১

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১২

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৩

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৪

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৫

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৬

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৭

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৮

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৯

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

২০
X