জবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৪.৭২ শতাংশ

বি-ইউনিটের ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীদের। ছবি : কালবেলা
বি-ইউনিটের ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীদের। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি-ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৯ হাজার ৮০৭ জন শিক্ষার্থীর মধ্যে ৬৭ হাজার ৬১৫ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় উপস্থিতির হার শতকরা ৮৪.৭২ শতাংশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ১৩টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা সম্পন্ন হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজধানী ঢাকার কে এল জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, ঢাকা মহানগর মহিলা কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এবং ঢাকার বাইরে ৩টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন খ্রিস্টিন রিচার্ডসন বলেন, এ বছর বি-ইউনিটের ভর্তি পরীক্ষায় কলা ও আইন অনুষদের ৭৮৫টি আসনের বিপরীতে মোট ৭৯ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৭ হাজার ৬১৫ জন শিক্ষার্থী। পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৮৪ দশমিক ৭২ শতাংশ।

ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে উপাচার্য আরও বলেন, আগামী ২ ফেব্রুয়ারি বি ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ১৯ এপ্রিল প্রথম বর্ষের (২০২৫-২৬) ক্লাস শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আঞ্জুমান আরা বানু, আইন অনুষদের ডিন খ্রিস্টিন রিচার্ডসন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষায় ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজর ৮০৭ জন আবেদন করেছেন, প্রতি আসনে লড়বেন ১০২ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X