কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

দুধ চা কি সত্যিই শরীরের জন্য ভালো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দিনের শুরু হোক বা বিকেলের আড্ডা, এক কাপ চা ছাড়া অনেকেরই চলেই না। বাংলাদেশে দুধ চা যেন দৈনন্দিন জীবনের অংশ। কেউ এক কাপ খেলেই চাঙা অনুভব করেন, আবার কেউ দিনে কয়েক কাপ না হলে তৃপ্তি পান না।

কিন্তু প্রশ্ন হলো, দুধ মেশানো চা কি সত্যিই শরীরের জন্য উপকারী, নাকি এতে চায়ের আসল গুণ নষ্ট হয়ে যায়? এই প্রশ্নের উত্তর জানতে হলে চা ও দুধ দুটির গুণাগুণ আলাদা করে বোঝা জরুরি।

চা ও দুধ দুটোরই আলাদা উপকারিতা

গ্রিন টি ও ব্ল্যাক টি নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। এই দুই ধরনের চায়েই রয়েছে ফ্ল্যাভোনয়েড নামের অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। নিয়মিত চা পান করলে হৃদযন্ত্র ভালো থাকে, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

অন্যদিকে দুধে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম ও পটাশিয়াম। এসব উপাদান হাড় শক্ত রাখতে, পেশি গঠনে এবং শরীরের সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আলাদাভাবে চা ও দুধ দুটোই উপকারী।

দুধ মেশালে কি চায়ের গুণ কমে যায়

এই বিষয়টি নিয়ে গবেষণার ফল একরকম নয়। কিছু গবেষণায় দেখা গেছে, দুধের প্রোটিন চায়ের অ্যান্টি অক্সিডেন্টের সঙ্গে যুক্ত হয়ে তার কার্যকারিতা কিছুটা কমাতে পারে। বিশেষ করে ব্ল্যাক টির ক্ষেত্রে এমন তথ্য পাওয়া গেছে। একটি গবেষণায় দেখা যায়, দুধ ছাড়া ব্ল্যাক টি রক্তপ্রবাহ বাড়ালেও দুধ মেশালে সেই প্রভাব কমে যায়।

তবে সব গবেষণার ফল এমন নয়। অন্য কিছু গবেষণায় দেখা গেছে, দুধ মেশানো চা খেলেও শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বাড়ে। বিশেষজ্ঞদের মতে, চা ভালোভাবে ভিজিয়ে তৈরি করলে দুধ থাকলেও উপকারী উপাদান শরীরে শোষিত হতে পারে।

চায়ের ধরনেও পার্থক্য হতে পারে

বেশিরভাগ গবেষণা ব্ল্যাক টি নিয়ে হওয়ায় গ্রিন টি বা ভেষজ চায়ের ক্ষেত্রে দুধের প্রভাব কতটা, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে, গ্রিন টি থেকে ক্যালোরি পোড়ানোর যে উপকার পাওয়া যায়, দুধ মেশালে তা কিছুটা কমে যেতে পারে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

তাহলে দুধ চা খাবেন নাকি খাবেন না

দুধ চা পুরোপুরি ক্ষতিকর এমন বলা যায় না। যারা চায়ের স্বাস্থ্যগুণ বেশি গুরুত্ব দেন, তারা চাইলে দুধ ছাড়া চা পান করতে পারেন। আবার যারা অভ্যাস বা স্বাদের কারণে দুধ চা পছন্দ করেন, তাদের জন্য মাঝেমধ্যে দুধ চা পান করা সাধারণত সমস্যা নয়।

চা ও দুধ দুটোই পুষ্টিকর খাবার। কিছু গবেষণায় দুধ চায়ের উপকার কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেলেও তা পুরোপুরি প্রমাণিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিমিত চা পান করা এবং সামগ্রিকভাবে স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখা। দুধ চা হোক বা লিকার চা, সঠিক পরিমাণে খেলেই শরীরের জন্য ভালো।

সূত্র : Health Line

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১১

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১২

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৩

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৪

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৫

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৬

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৭

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৯

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

২০
X