তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৩:৪৮ এএম
আপডেট : ১১ জুন ২০২৪, ১১:২২ এএম
প্রিন্ট সংস্করণ

নীলচক্রর কাজ শেষ, আসছে নতুন চমক: মন্দিরা

নীলচক্রর কাজ শেষ, আসছে নতুন চমক: মন্দিরা

অভিনেত্রী ও মডেল মন্দিরা চক্রবর্তী। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম কাজেই বুঝিয়ে দেন তিনি দীর্ঘসময়ের জন্য এ ইন্ডাস্ট্রিতে এসেছেন। হন প্রশংসিত। নির্মাতাদের কাছ থেকে আসতে থাকে একের পর নতুন সিনেমার অফার। এরই মধ্যে মিঠু খানের নীলচক্র সিনেমার কাজ সম্পন্ন করেছেন তিনি।

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত ‘নীলচক্র’ সিনেমায় মন্দিরার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ।

এরই মধ্যে সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজ সম্পন্ন করেছেন মন্দিরা। তিনি বলেন, “‘নীলচক্র’ আমার দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমার পর থেকেই কাজের প্রতি আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। কারণ সেলিম ভাইয়ের এই কাজের মাধ্যমেই দর্শক আমাকে চিনেছেন। তাই প্রথম কাজটি থেকে আমি অনেক কিছু শিখেছি। সেই শিক্ষা আমি দ্বিতীয় সিনেমায় কাজে লাগিয়েছি। চেষ্টা করেছি সতর্কতার সঙ্গে কাজটি করতে। এ ছাড়া শুভ ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। নিঃসন্দেহে তিনি একজন গুণী অভিনেতা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ। নতুন এই কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এরই মধ্যে এর পোস্টার দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।”

এদিকে দিন দিন নির্মাতাদের কাছে চাহিদা বাড়ছে মন্দিরার। তাই শিগগির তার নতুন আরও একটি সিনেমার ঘোষণা আসতে যাচ্ছে। এ বিষয়ে এখনই বলতে পারছেন না এই অভিনেত্রী। জানিয়েছেন নতুন ঘোষণাটি ভক্তদের জন্য বড় চমক হয়ে আসতে যাচ্ছে।

মন্দিরা ও শুভ ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

৭০০ বছরের রীতি ভাঙলেন ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১০

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১১

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১২

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৩

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৪

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৫

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৬

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৭

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৮

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

২০
X