তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৩:৪৮ এএম
আপডেট : ১১ জুন ২০২৪, ১১:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

আমেরিকা যাচ্ছেন তাহসান

আমেরিকা যাচ্ছেন তাহসান

দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় তাহসান খান। মাসের শুরুতে তিনি অস্ট্রেলিয়ায় একক কনসার্ট পরিবেশন করেন। ‘তাহসান খান লাইভ ইন সিডনি’ শিরোনামে এই কনসার্টে তার সঙ্গে তার ব্যান্ডকেও পারফর্ম করতে দেখা যায়। এবার এই শিল্পী আমেরিকা মাতাতে যাবেন।

বিষয়টি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাহসান নিজেই নিশ্চিত করেছেন। আমেরিকার পেনসিলভানিয়ায় আগামী ১৩ জুলাই কনসার্টটি হবে। তাহসান ছাড়াও সেখানে পারফর্ম করবেন প্রতীক হাসান ও রেশমি মির্জা।

কনসার্টের টিকিট এরই মধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। রেগুলার টিকিটের মূল্য নির্ধারণ হয়েছে ৪০ ডলার, প্রিমিয়াম টিকিট ৬০ ডলার ও ভিআইপি টিকিট ১০০ ডলার মূল্যে বিক্রি হবে। এ ছাড়া দেশেও তাহসানের একাধিক কনসার্ট রয়েছে। স্টেজ-শো ও অভিনয় দিয়ে বর্তমানে ভালোই ব্যস্ত সময় যাচ্ছে তার।

এদিকে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে তাহসানের। আরিফুর রহমানের পরিচালনায় ‘বাজি’ ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করবেন মিথিলা। সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১০

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১২

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১৩

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১৪

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৫

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৬

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৭

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৮

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৯

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

২০
X