তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৩:২৮ এএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ১০:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

অভিনয় কতটুকু ধারণ করি এই কাজ দেখে মানুষ বুঝবে: তাহসান

অভিনয় কতটুকু ধারণ করি এই কাজ দেখে মানুষ বুঝবে: তাহসান

দুই বছরের বিরতি শেষে পর্দায় আসছেন তাহসান খান। ‘বাজি’ সিরিজে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে তাকে। কাজটির সঙ্গে নিজেকে মানানসই করতে ওজনও বাড়াতে হয়েছে তাহসানকে।

এই অভিনেতা বলেন, গল্পে আমি একজন সুপারস্টার ক্রিকেটার। যার ক্যারিয়ারের একদম শেষে বিকেলে চলে এসেছি। এজন্য দেখেন আমার ওজন বাড়িয়েছি, বয়সটাও বেশি, কাঁচাপাকা চুল। জীবনে অনেক কিছু অর্জন করার পরও কিছু ইনসিকিউরিটি সবার মধ্যেই থাকে। ওই জায়গা থেকেই আমরা দেখতে চাই, একজন মানুষ কত রকমের বাজি নিতে পারে। আমরা প্রতিটি মানুষই জীবনে বাজি নিই। ভাবি, এই কাজটা করলে এই রিটার্নটা পাব। কিন্তু অনেক সময় আমরা ওই রিটার্নটা পাই না। অথবা যে রিটার্নটা পাই, দেখা যায় যা ভেবেছিলাম, তার থেকেও অনেক বেশি খারাপ রেজাল্ট আমরা পাই। সেখান থেকেই এই চরিত্রটা আমি ধারণ করেছি।

অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, অনুরোধ থেকেই আমার অভিনয়ের ক্যারিয়ারটা যেভাবে শুরু হয়েছে। একটা সময় অভিনয়ের প্রেমে পড়ে যাই। এরপর বিরতি নিই দুই বছরের। অভিনয় নিয়ে পড়াশোনা করে তারপর অভিনয়ে ফেরা উচিত। সে কাজটিই করেছি। এ কাজের মাধ্যমে দুই বছর পর আমাকে আবার সবাই দেখবে। অভিনয় আমি কতটুকু ধারণ করি, এ কাজ দেখে মানুষ বুঝতে পারবে।

তিনি আরও বলেন, আমার জন্য চ্যালেঞ্জ ছিল, ক্রিকেটার হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য করে তোলাটা, সেইসঙ্গে আমার অভিনয়ের ভাষা কতটুকু শক্ত হয়েছে এই কাজে দেখানো। দুই বছরের বিরতি, অনেক মানুষ আগ্রহ নিয়ে দেখবে। অনেক ভালোবাসা নিয়েই কাজটা করেছি। আমি খুবই খুশি, কারণ পুরো টিম অসম্ভব ভালো কাজ করেছে।

ক্রিকেট নিয়ে গল্পে ‘বাজি’-তে অভিনয় করেছেন তাহসানও মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকে। এবারের ঈদে চরকিতে মুক্তি পাবে ওয়েব সিরিজটি। এদিকে গানের প্রসঙ্গে জানতে চাইলে তাহসান বলেন, আমি খুব খুশি, কারণ ২২ বছর আগেও আপনারা আমার গান শুনেছেন, আর এই বছরও আমার গান শুনছেন। আমার বাবা বলতেন, বিনোদন জগতে যারা কাজ করে তাদের ক্যারিয়ার খুব সীমিত হয়। কত বছরইবা মানুষ তোমার গান শুনবে? কিন্তু এত বছর ধরে যেহেতু আমার গান সবাই শুনছে, এটিই আমার ভাগ্য।

ঈদুল ফিতরে প্রকাশ হওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এতে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানটি ইউটিউবে ২৭ মিলিয়নের বেশি দেখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X