স্বপন চন্দ্র দাস, সিরাজগঞ্জ
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৮:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ
ঈদের পর্যটন

সিরাজগঞ্জের যমুনা পাড়ে ঈদ আনন্দ

সিরাজগঞ্জের যমুনা পাড়ে ঈদ আনন্দ

বর্ষার শুরুতেই অপরূপা হয়ে উঠেছে যমুনা। ঈদের ছুটির এই ক্ষণিক অবসরে তাই যমুনার পাড়ে ছুটেছেন প্রকৃতিপ্রেমীরা। ঈদুল আজহার বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ও যমুনাবক্ষে নির্মিত চারটি ক্রসবার বাঁধ হাজার হাজার পর্যটকের কলরবে মুখর হয়ে ওঠে। রাক্ষসী যমুনা পরিণত হয় বিনোদনের প্রাণকেন্দ্রে।

ঈদের তৃতীয় দিন বুধবার বিকেলে স্ত্রী-সন্তান নিয়ে শহরের ৩নং ক্রসবার বাঁধ এলাকায় আসেন ব্যাংকার শহিদুল ইসলাম। তার মতে, বিনোদনের জন্য যমুনা পাড়ের চেয়ে সুন্দর আর কিছু নেই। সিরাজগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রিয়াদ রহমান বলেন, সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনায় আগ্রাসী যমুনা এখন অপরূপা। এমনি সময়েই মানুষ এখানে আসে প্রকৃতির টানে। ঈদের ছুটিতে প্রকৃতি উপভোগে এখন যমুনার পাড়ে ভিড় একটু বেশি।

স্কুলশিক্ষিকা জান্নাতুল ফেরদৌস বলেন, প্রত্যেক মানুষের কাজের পাশাপাশি চিত্তবিনোদনের প্রয়োজন। আর এর জন্য সিরাজগঞ্জের চারটি ক্রসবার বাঁধের মতো সুন্দর জায়গা আর হয় না।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বলেন, যমুনার ভাঙন থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষায় ১৯৯৯ সালে হার্ডপয়েন্ট নির্মাণ করা হয়। তখন থেকেই এটি বিনোদনের স্থানে পরিণত হয়। গত বছর হার্ডপয়েন্টের মাঝামাঝি স্থানে ‘মুজিব দর্শন’ নামে বঙ্গবন্ধুর বই ভাস্কর্য ও উত্তরের অংশে চলতি বছরের মে মাসে ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধ ভাস্কর্য। ফলে হার্ডপয়েন্ট এখন পরিপূর্ণ বিনোদনকেন্দ্র। এ ছাড়া নির্মিত চারটি ক্রসবার বাঁধও পর্যটকদের কাছে বাড়িয়ে দিয়েছে যমুনা পাড়ের আবেদন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X