কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় গীতবিতান গ্রন্থের আবৃত্তির ব্যতিক্রম আয়োজন

রবীন্দ্রনাথের গীতবিতান নিয়ে পাঠের আসরে অতিথিরা। ছবি : কালবেলা
রবীন্দ্রনাথের গীতবিতান নিয়ে পাঠের আসরে অতিথিরা। ছবি : কালবেলা

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে পালিত হয়েছে রবীন্দ্রনাথের গীতবিতান নিয়ে পাঠের আসর। সোমবার (৭ জুলাই) নেত্রকোনা শহরের প্রথিতযশা ব্যক্তিত্ব প্রয়াত ডা. মৃনাল বিশ্বাসের কন্যা সংস্কৃতি অনুরাগী বেবি বিশ্বাসের পাটপট্টির বাসায় পাঠের আসরটি অনুষ্ঠিত হয়।

প্রদীপ কুমারের সঞ্চালনায় আসর কবিতা আবৃত্তি করেন শিল্পী পহেলী দে, শিল্পী ভট্টাচার্য, প্রদীপ চক্রবর্তী, অঞ্জনা বিশ্বাস এবং নিবেদিতা বন্দোপাধ্যায়।

আসরে এবারের বিষয় ছিল, ‘গীতবিতানের কথায় রবীন্দ্রনাথ’। অর্থাৎ গীতবিতানের গানগুলো থেকে নির্বাচন করে আবৃত্তি করা হয়। যেমন- কৃঞ্চকলি আমি তারেই বলি, আমার যে সব দিতে হবে, আমি বহু বাসনায় প্রাণপনে চাই, বিপদে মোরে রক্ষা করো, হে মোর চিত্ত, পূণ্য তীর্থে জাগো রে ধীরে, আমার সকল দুখের প্রদীপ জ্বেলে, ওগো কিশোর, আজি তোমার দ্বারে পরান মম জাগে, নীল নবগনে আষাঢ় গগনে, নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, জীবন যখন শুকায়ে যায় ইত্যাদি।

আসরের সমাপনী পর্বে রবীন্দ্রসঙ্গীত শিল্পী নারায়ণ কমর্কার সম্মেলক কণ্ঠে তুলে ধরেন রবীন্দ্রনাথের ‘আগুনের পরশমনি’ গানটি। আর এটি গাওয়ার মধ্য দিয়েই আড্ডার পরিসমাপ্তি ঘটে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট পূরবী কুণ্ডু বলেন, ‘পাঠের আসর’ অনুষ্ঠানটি কেবল মাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বা সাহিত্যকেন্দ্রিক আসর বা আড্ডা না। এখানে অন্য কবি ও শিল্পী সাহিত্যিকদের পদ্য ও গদ্যর আলোচনাও হবে নবীন-প্রবীণের সম্মিলনে পাঠের অনুসঙ্গ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X