কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ই-ক্যাব থেকে শমী কায়সারের পদত্যাগ

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার।

মঙ্গলবার (১৩ আগস্ট) ই-ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দেন তিনি। একই সঙ্গে পদত্যাগপত্রটি তাৎক্ষণিকভাবে কার্যকরের অনুরোধ করেন তিনি।

একই দিন সন্ধ্যায় ই-ক্যাবের ফিন্যান্সিয়াল সেক্রেটারি আসিফ আহনাফ শমী কায়সারের পদত্যাগের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

শমী কায়সার তার পদত্যাগপত্রে লেখেন, বিগত তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালনকালে অন্যদের সঙ্গে নিয়ে ই-ক্যাবকে শক্তিশালী অ্যাসোসিয়েশনে নিয়ে আসার চেষ্টা করেছেন।

সভাপতি হিসেবে কোনো আর্থিক লেনদেনে জড়িত ছিলেন না, শুধু নীতিগত পর্যায়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে জড়িত ছিলেন বলেও পদত্যাগপত্রে দাবি করেন শমী কায়সার। সভাপতির অবর্তমানে কার্যনির্বাহী পরিষদের একজন সদস্যকে পরবর্তীতে দায়িত্ব দেওয়া হবে বলে কালবেলাকে জানিয়েছেন আসিফ আহনাফ।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই ই-ক্যাবের নির্বাহী পরিষদের পরবর্তী নির্বাচনের দিন ধার্য ছিল। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে সেটি পিছিয়ে যায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বিমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেলো দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১০

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১১

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১২

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৩

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৪

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৫

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৬

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৭

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৮

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১৯

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

২০
X